IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ডপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ড
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘বিএনপির কোনো কর্মসূচি দেখলেই পুলিশ দিয়ে দমন করে’

‘বিএনপির কোনো কর্মসূচি দেখলেই পুলিশ দিয়ে দমন করে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটারবিহীন সরকার দেশ পরিচালনা ও মহামারি করোনা মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে বিএনপির ওপর দমন-নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তাদের রাজনৈতিক দেউলিয়াপনার প্রমাণ দিচ্ছে।

বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গতকাল (মঙ্গলবার) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারতের কর্মসূচিতে নির্মম হামলার প্রতিবাদে আজ (বুধবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মহানগরীর থানায় থানায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হামলা চালানো হয়। আজও নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদেরকে আহত করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলাকালে মৌচাক ও মালিবাগ বিশ্বরোডসহ মহানগরীর কয়েকটি স্থানে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার ও বেধড়ক লাঠিচার্জ করে তাদেরকে গুরুতর আহত করে। সকাল থেকে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখে। কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার সময় ছয়জন নেতাকর্মীকে আটক এবং অন্য নেতাকর্মীসহ পথচারীদেরও হয়রানি করা হয়। গতরাতে মহানগরীর বিভিন্ন নেতাকর্মীর বাসায় তল্লাশির নামে পুলিশ হয়রানি করে।

করোনায় আক্রান্ত রোগীদের সহায়তার জন্য বিএনপির মানবিক উদ্যোগ ‘করোনা হেল্প সেল’ এর কার্যক্রমেও হামলার মতো ন্যক্কারজনক অমানবিক কাজ করতে পিছপা হচ্ছে না আওয়ামী লীগ। আজ (বুধবার) নরসিংদীর মনোহরদীতে করোনা হেল্প সেল-এর উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে কয়েকজন সাংবাদিকসহ বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে মারাত্মকভাবে আহত করে।

গতকাল (মঙ্গলবার) রাতে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য খালেদ মাসুদ আঞ্জুমান এবং ফেনী জেলাধীন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শাহাদাতকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হয়রানি ও হেনস্তা করার সর্বগ্রাসী অভিযান এখন আরও প্রকট আকার ধারণ করেছে। হিংসাশ্রয়ী রাজনীতির ধারক আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন অব্যাহত রেখেছে। বিএনপির কোনো কর্মসূচি দেখলেই সরকার আতঙ্কিত হয়ে পুলিশ দিয়ে তা দমনে বেপরোয়া হয়ে উঠেছে।

বিবৃতিতে ফখরুল বলেন, বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার ও জুলুমের মাধ্যমে দেশে এখন ফ্যাসিবাদী দুঃশাসন চলমান রাখা হয়েছে। সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা এবং গ্রেফতার বাণিজ্যকে নিয়মে পরিণত করার মাধ্যমে দেশে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। বানোয়াট মামলা দায়ের ও গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের এখন দুঃসহ জীবন অতিবাহিত হচ্ছে। ঢাকার বিক্ষোভ, মনোহরদীতে মানবিক উদ্যোগে হামলা এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য খালেদ মাসুদ আঞ্জুমান এবং ফেনী জেলাধীন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শাহাদাতকে গ্রেফতারের ঘটনা সরকারের ফ্যাসিবাদী শাসনের আরও একটি নির্লজ্জ উদাহরণ।

তিনি বলেন, আমি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি ও আহতদের আশু সুস্থতা কামনা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031