IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল
Home >> টপ নিউজ >> বিনোদন >> ভিকির সঙ্গে ক্যাটরিনার বিয়ের বিষয়টি মিথ্যা

ভিকির সঙ্গে ক্যাটরিনার বিয়ের বিষয়টি মিথ্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : শিগগিরই বিয়ে করতে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, এমন গুঞ্জনই চাউর হয়ে উঠে গতকাল থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি ভাইরাল হয়ে যায়। সেখানে বলা হয়, তাদের দুজনের বাগদান সম্পন্ন হয়ে গিয়েছে এবং শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

গতকাল সকাল থেকে এই খবরেই উত্তাল নেটমাধ্যম। এমনকি তাদের বিয়েতে সালমান খান কী ভাবে ‘চান্না মেরেয়া’ গাইবেন, তা নিয়ে ইতিমধ্যে মিম তৈরি করে ফেলেছেন মিম-স্রষ্টারা। কিন্তু আদৌ কি এ খবর সত্যি?

সব জল্পনায় জল ঢেলে দিল ক্যাটরিনার টিম। তারা জানিয়ে দেয়, ক্যাটরিনা এবং ভিকির বিয়ে হচ্ছে না। পুরো বিষয়টি মিথ্যে।

বলিউডের গুঞ্জন, ক্যাটরিনা এবং ভিকির প্রথম দেখা একটা টক শোয়ে। তার পরে বেশ কিছু বার দেখা করেন তারা। ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি সিদ্ধার্থ এবং কিয়ারার ‘শেরশাহ’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তবে ছবি শেষ হওয়ার পর একে অপরের সঙ্গে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসেননি তারা। ভিকি প্রথমে একা বেরিয়ে যান। এর পরে বোন ইসাবেলা কাইফের সঙ্গে বেরোন ক্যাটরিনা।

বলিউডে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ক্যাটরিনা এবং ভিকি। এ বার তাদের বিয়ের গুঞ্জন উঠলেও তা হাওয়ায় মিলিয়ে গেল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031