IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেন
Home >> টপ নিউজ >> বিনোদন >> মুম্বাইয়ে ফিল্ম ফেস্টিভ্যালে চেয়ারপারসনের দায়িত্ব পেলেন প্রিয়াঙ্কা

মুম্বাইয়ে ফিল্ম ফেস্টিভ্যালে চেয়ারপারসনের দায়িত্ব পেলেন প্রিয়াঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : গ্লোবাল আইকন এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মুম্বাই একাডেমি অফ মুভিং ইমেজ (এমএএমআই) ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে একই চেয়ারে ছিলেন বলিউডের আরেক বিউটি কুইন দীপিকা পাডুকোন।

এমএএমআই ট্রাস্টি বোর্ডের সকলের সিদ্ধান্তে প্রিয়াঙ্কাকে এই পদে নিয়ে আসা হয়।

বোর্ডের সদস্যরা হলেন নিতা এম আম্বানি, অনুপমা চোপড়া, অজয় বিজলি, আনন্দ জি মাহিন্দ্রা, ফারহান আখতার, ঈশা আম্বানি, কবির খান, কৌস্তুব ধাভসে, কিরণ রাও, রানা দগ্গুবতী, রিতেশ দেশমুখ, রোহান সিপ্পি, সিদ্ধার্থ রায় কাপুর, বিক্রমাদিত্য মোতওয়ানে, বিশাল ভরদ্বাজ এবং জোয়া আখতার।

প্যানেলিস্টরা তাদের বোর্ডে আরও দুজন নতুন সদস্যকে চূড়ান্ত করেছেন। তারা হলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অঞ্জলি মেনন এবং শিবেন্দ্র সিং ডুঙ্গারপুর।

বোর্ডের সদস্য ঈশা আম্বানি এবং অনুপমা চোপড়া আত্মবিশ্বাসী যে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার আন্তর্জাতিক অবস্থানের কথা মাথায় রেখে এমএএমআইকে যথাযথভাবে এগিয়ে নিতে পারবেন।

এদিকে এক ভিডিও বার্তায় প্রিয়াঙ্কা জানান এই দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। ‘দেশি গার্ল’খ্যাত এই অভিনেত্রীর ভাষ্য, ‘এই দায়িত্বের জন্য নির্বাচিত হয়ে সত্যিই আনন্দিত আমি। আমাদের একে অপরের কথা শোনা এবং একে অপরের সঙ্গে কথা বলা বাড়ানো দরকার। আমরা সকলে মিলেই ভারতীয় সিনেমাকে আরো ছড়িয়ে দিতে চাই। এই নতুন অধ্যায় নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news