IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিমানবন্দরে সালমান খানকে আটকে বিপাকে সিআইএসএফ জওয়ান

বিমানবন্দরে সালমান খানকে আটকে বিপাকে সিআইএসএফ জওয়ান

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার শুটিং করতে রাশিয়ায় রয়েছেন সালামান খান। সম্প্রতিই তিনি দেশ ছেড়েছেন। যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে ঘটেছিল এই ঘটনাটি। সালমানের রাশিয়ায় রওনা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিমানবন্দরের সামনে ভিড় জমিয়েছিলেন চিত্র সাংবাদিকরা। আর তাদের ক্যামেরার সামনে সালমান পোজ দিয়েই চলেছিলেন।

ক্যামেরার ক্লিকে অভিনেতা এতটাই মশগুল ছিলেন যে, বিমানবন্দরে গেটে প্রবেশের নিরাপত্তাবিধি ঠিকমতো পালন করতেই ভুলে যাচ্ছিলেন। ঠিক এমন সময়ে গোটা কাণ্ড দেখে বিরক্তিতে চিৎকার করে উঠলেন দায়িত্বে থাকা এক সিআইএসএফ বা ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ান।

সেই অফিসার সালমানকে বলেন, ‘আগে নিয়ম মানুন, তারপর এসব হবে।’ সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সোমনাথ মোহান্তি নামের ও জওয়ান অফিসারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাদের মতে, বলিউডের নায়ক বলে সালমান নিয়মের ঊর্ধ্বে নন তা স্পষ্টই বুঝিয়ে দিলেন সোমনাথ।

তবে এই ঘটনার জন্যই বিপাকে পড়লেন সোমনাথ। সালমানের সঙ্গে এমন আচরণের জন্য নিজের ডিপার্টমেন্টে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সোমনাথের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। যাতে তিনি সেই মোবাইল থেকে আর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন।

ওড়িশার বাসিন্দা সোমনাথ। মুম্বাই বিমানবন্দরের গেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তিনি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন কিনা, তাও নাকি খতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930