IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাধা দেওয়া হয়নি’

‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাধা দেওয়া হয়নি’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পুলিশ বাধা দেয়নি। তারা যথাযথভাবে কর্মসূচি শেষ করে বের হয়ে গেছেন। আজ জাতীয় সংসদের অধিবেশন আছে সে বিষয়টা মাথায় রেখেই তারা অনুষ্ঠান করেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান এসব কথা বলেন।

এর আগে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকালে চন্দ্রিমা উদ্যানে যান দলের ষাটজনের মতো নেতাকর্মী।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের লজ্জা হয়, দুঃখ হয়। আজ স্বাধীনতার ৫০ বছর পরে আমরা যখন জিয়াউর রহমানের মাজারে আসি আমাদের তখন বাধা দেওয়া হয়। আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালানো হয়। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। আজ এখানে ৩০ জনের বেশি আশা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এ এলাকা নাকি আরও কড়া নিরাপত্তা বলয়ে চলে গেছে। তারা (পুলিশ) সম্পূর্ণভাবে বাধা সৃষ্টি করছে।’

বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি জানিয়ে মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে প্রবেশে কাউকে বাধা দেওয়া হয়নি। এমনকি চন্দ্রিমা উদ্যানে বিএনপির কতজন প্রবেশ করতে পারবে সে বিষয়েও লিখিতভাবে কিছু বলা হয়নি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই উপস্থিত ছিলেন, আপনারা সবই দেখেছেন। প্রত্যেকেই কিন্তু বাধাহীনভাবে কর্মসূচি উদযাপন করেছেন। তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন।

বিএনপির নেতাকর্মীদের কম উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, আজ সংসদ অধিবেশন আছে। তারাও হয়তো সেটা বিবেচনা করে কর্মসূচি সংক্ষেপ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news