IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চন্ডিপুর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সানবার্ডপবার হরিপুরে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে যুবদলের প্রচার মিছিলরাজশাহী-১ আসনে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান ঈগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমানদ্বিতীয়বার তারাগঞ্জে ইকরচালী ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতারঅসুস্থ আমির হামজা‌কে হাসপাতালে দেখ‌তে গে‌লেন বিএন‌পি প্রার্থীধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বের প্রতীক: অ্যাড. মিলননিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অবস্থাননন্দীগ্রামবাসী বেঁধেছে জোট ধানের শীষে দিবে ভোট : মোশারফ হোসেনদুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারী
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ইলিশের ডিম ভুনা

ইলিশের ডিম ভুনা


ধূমকেতু নিউজ ডেস্ক : মাছের রাজা ইলিশের স্বাদে সবাই মুগ্ধ। এর স্বাদ ও গন্ধ ক্ষুধা দ্বিগুন বাড়িয়ে দেয়। বিশেষ করে ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়ার প্রতি সবারই কমবেশি আগ্রহ থাকে।

জানলে অবাক হবেন, মাছের ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হার্ট, চোখ, হাড় ও মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে মাছের ডিম। এছাড়াও রক্তচাপ কমায়, অনিদ্রা দূর করার পাশাপাশি আর্থ্রাইটিসের সমস্যা কমায়।

ইলিশ মাছের ডিম অনেকেই বিভিন্ন উপায়ে রান্না করে খেয়ে থাকেন। চাইলে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন ইলিশ মাছের ডিম। এটি খেতে অসাধারণ। জেনে নিন এটি তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. ইলিশের ডিম ৪টি
২. পেঁয়াজ কুচি ২ কাপ
৩. হলুদের গুঁড়া আধা চা চামচ
৪. মরিচের গুঁড়া ১ চা চামচ
৫. ধনে গুঁড়া আধা চা চামচ
৬. লবণ স্বাদ মতো
৭. পানি প্রয়োজনমতো
৮. সরিষার তেল
৯. লেবুর রস ১ চা চামচ

পদ্ধতি

চুলায় ফ্যাইপ্যান বসিয়ে পরিমাণমতো সরিষার তেল গরম করে নিন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজের রং হালকা বাদামি হলে অল্প পানি মিশিয়ে দিন।

এরপর সব মসলা একে একে মিশিয়ে দিন। তারপর কিছুক্ষণ নেড়ে নিন। পরিমাণমতো লবণ ও পানি দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে।

এরপর মাছের ডিমগুলো কষানো মসলার মধ্যে দিয়ে দিন। কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করুন। প্রয়োজনে আরও একটু পানি মিশিয়ে দিতে পারেন।

ইলিশ মাছের ডিম কষানো হলে আরও কিছুটা পানি মিশিয়ে রান্না করুন। ঝোল শুকিয়ে আসলে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন জিভে জল আনা ইলিশ মাছের ডিম ভুনা। খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পদটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31