IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> টপ নিউজ >> প্রবাস >> সোমালিয়ায় আত্মঘাতী হামলায় সেনাসহ নিহত ১১

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় সেনাসহ নিহত ১১

ধূমকেতু নিউজ ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ওই আত্মঘাতী হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকরা হতাহত হয়েছেন। খবর আল জাজিরার।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় এখনও তদন্ত চলছে। তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি খতিয়ে দেখা গেছে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ওই কর্মকর্তা এএফপিকে জানান, হামলার ঘটনায় কমপক্ষে ছয় নিরাপত্তা সদস্য এবং বেশ কয়েজন বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।

মোগাদিসুর অপর এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মৃতের সংখ্যা ১১তে দাঁড়িয়েছে। তিনি আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, মোগাদিসুর এক ব্যস্ত চায়ের দোকানের কাছে প্রধান সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আত্মঘাতী।

প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, এটি একটি আত্মঘাতী হামলা। তিনি বলেন, একটি চায়ের দোকানের সামনে ওই আত্মঘাতী নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। হামলার সময় সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকরা ছিলেন। সেনাসহ কমপক্ষে ১১ জন হামলায় নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

আল কায়েদা সংশ্লিস্ট আল শাবাব গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলার কিছুক্ষণ পরেই আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। চারদিকে সবকিছু এলোমেলো হয়ে আছে। লোকজনের জুতা এদিকে সেদিকে পড়ে আছে।

অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি বেশ কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। এর মধ্যে কয়েকজন নিরাপত্তা বাহিনীর পোশাকে ছিলেন। সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবল এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি একে নির্বিচারে হামলার ঘটনা বলে উল্লেখ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031