IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সমন্বয়হীন পে স্কেলে চাপে পড়বে নতুন সরকারসরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার ইরানেরইতিহাসের সর্বোচ্চ চূড়ায় স্বর্ণের দামভোটের প্রচার শুরু, প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ তারেক রহমানেরপোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জন
Home >> টপ নিউজ >> প্রবাস >> হিজাব পরায় মুসলিম নারীর ওপর হামলা

হিজাব পরায় মুসলিম নারীর ওপর হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে বিমানে হিজাব পরা এক মুসলিম নারীর ওপর বর্ণবাদী হামলা চালিয়েছেন এক শ্বেতাঙ্গ উগ্রবাদী নারী।

এ ব্যাপারে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত। খবর আরব নিউজের।

মুসলিমবিদ্বেষী হামলার শিকার আয়শা তৌরি নামে ওই নারী মিশিগান স্টেট ইউভার্সিটির গবেষক দলের সহকারী। টুইন টাওয়ারে হামলার দিন অর্থাৎ গত ১১ সেপ্টেম্বর আটলান্টা থেকে স্পিরিট এয়ার লাইন্সের একটি বিমানে করে মিশিগান আসছিলেন।

এ সময় এক শ্বেতাঙ্গ নারী তার হিজাব দেখে মুসলিম সন্ত্রাসী বলে চিৎকার করতে করতে তার মুখে কিল-ঘুসি মারতে থাকেন এবং বর্ণবাদী ও ধর্মবিদ্বেষূ গালাগাল দিতে থাকেন।

এ ঘটনা বিমানের এক যাত্রী ভিডিও করে সামাজিত যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মানবাধিকারকর্মীরা এ নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।

বিষয়টি স্থানীয় ওয়েন কাউন্ট্রি আদালতের নজরে এলে বর্ণবাদী এ হামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

স্পিরিট এয়ারলাইন্সের কর্মীরাও শ্বেতাঙ্গ ওই যাত্রীর বর্বর আচরণে বিব্রত বলে জানিয়েছেন। তারা বলেন, এই যাত্রীকে পরে আর তারা তাদের বিমানে ভ্রমণের সুযোগ দেবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news