IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রীনওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার‘নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি প্রস্তুত, ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি হতে পারে শপথপোরশার ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে ব্যালট পেপারসহ সরঞ্জামনিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘কপাল পোড়া’ রুকমার, শুধু সংসার ভাঙে তার!

‘কপাল পোড়া’ রুকমার, শুধু সংসার ভাঙে তার!

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের ‘কিরণমালা’ খ্যাত অভিনেত্রী রুকমা রায়ের প্রেমজীবনে নাকি ভয়ানক বাঁধা! তৃতীয় ব্যক্তির কারণে বার বার তার প্রেম, সংসার ভাঙে। বুধবার, অভিনেত্রীর অনুরাগীরা তেমনই আবিষ্কার করেছেন! তারা তার একাধিক ধারাবাহিকের ছবি তুলে ধরেছেন। সেখানে কবে, কাকে রুকমা ভালবেসেছিলেন তার হদিস দিয়েছেন। পাশে জ্বলজ্বল করছে রুকমার পর্দার প্রেমে কাঁটা হয়ে দাঁড়ানো চরিত্ররাও। এই দিয়েই মিম বানিয়ে ফেলেছেন তারা। সেখানে সবার আক্ষেপ, ‘কপাল পোড়া রুকমা দিদিইইই! রুকমাদি যা চায়, তাতেই অন্যের নজর লেগে যায়।’

উদাহরণ হিসেবে মিমে প্রথমেই বলা হয়েছে ‘কিরণমালা’ ধারাবাহিকের কথা। যেখানে রাজকন্যা ‘কিরণ’ ওরফে রুকমা ভালবেসেছিলেন রাজপুত্র পৃথ্বীরাজকে। সেখানে কিরণের পথের কাঁটা ‘বজ্রমালা’ ওরফে মধুবনী ঘোষ। দ্বিতীয় স্থানে ‘কুন্দফুলের মালা’। যেখানে ‘অংশু’ আর ‘ঘুঙুর’-এর মাঝে এসেছিল ‘শকুন্তলা’। এই তিন চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, রুকমা এবং সোনালি চৌধুরী।

এর পরে আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন রুকমা। তবে এই মুহূর্তে চর্চায় স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকের ‘রাজা-মাম্পি’ জুটি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমার রসায়ন দর্শকদের ভীষণ পছন্দের। সেখানেও বাধা মাম্পির পর্দার তুতো বোন ‘নীলপাখি’ ওরফে স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়!

এর পরেই চোখে জল নিয়ে ছবিতে রুকমার প্রশ্ন, ‘একটা ধারাবাহিকেও কি শান্তিতে সংসার করতে পারব না আমি?’

মিম-স্রষ্টাদের রসিকতার নমুনায় একই সঙ্গে বিস্মিত এবং আপ্লুত রুকমার অনুরাগীরা। কেউ প্রশ্ন তুলেছেন, ‘রুকমাদির সঙ্গেই এটা কেন হয়’? কারওর মতে, ‘তিনি হয়তো এক সময় অন্যদের জ্বালিয়েছেন। তাই নিজেও এ ভাবে জ্বলছেন!’ রুকমা যদিও এর আগে জানিয়েছেন, ‘দেশের মাটি’-সহ কোনও ধারাবাহিকেই তাকে ছোট করা হয়নি। পরিবারে সাধারণত যা যা দেখা যায়, ঠিক তাই-ই তুলে ধরার চেষ্টা করা হয় ছোট পর্দায়। তবে তার মধ্যেই মোক্ষম জবাব দিয়েছেন এক নেটাগরিক।

তার দাবি, ‘রুকমা নিজে ‘খড়কুটো’ ধারাবাহিকে সৌজন্য-গুনগুনের মধ্যে ‘তৃতীয় ব্যক্তি’ মাম্পি হিসেবে অনেক বার ঢুকে পড়েছেন। তার বেলা?’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31