IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ডের অবদান আরও বাড়বে’‘ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‌‘সবচেয়ে ভালো’ বিষয়’নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য তারেক রহমানেররাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলাপরাজিত জামায়াতের প্রার্থী নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে অভিনন্দন জানানচাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘেররাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্তজাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা
Home >> টপ নিউজ >> প্রবাস >> অবশেষে আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

অবশেষে আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তান থেকে অবশেষে দেশে ফেরত এসেছেন বাংলাদেশের নয় জন নাগরিক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও জার্মানির একটি সংস্থায় কাজ করতেন তারা। এর মাঝে ব্র্যাকে কর্মরত তিনজন মঙ্গলবার পাকিস্তান হয়ে ঢাকায় ফিরেছেন।

বুধবার দেশে ফিরেছেন স্পেনের আমেরিকান ঘাঁটিতে আশ্রয় পাওয়া বাংলাদেশি।

টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেন। এই ছয়জন বাংলাদেশি কাজ করতেন আফগানিস্তানে জার্মানির একটি সংস্থায়।

ভয়েস অব এমেরিকার খবরে বলা হয়, তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের উদ্ধার করে সৌদি আরবের রিয়াদে নিয়ে যায় ২৮শে আগস্ট। এরপর রিয়াদ থেকে এই ৬ জনকে সামরিক বিমানে করে ৩০শে আগস্ট নেওয়া হয় স্পেনের রোটা মার্কিন সামরিক ঘাঁটিতে। এরপর তারা রোটা মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থান করছিলেন। দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাসের সহায়তা চান। সবার সহযোগিতা নিয়ে সেই ৬ জন মালাগা থেকে ঢাকা ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, সব মিলিয়ে আফগানিস্তানে মোট ৩০ বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে ২৩ জন দেশে ফিরেছেন। বাকি সাতজন স্বেচ্ছায় আফগানিস্তানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে তারা ফেরত আসতে চাইলে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31