IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যু উভয়ই বেড়েছে। এর মাঝে পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রে। গত একদিনে করোনায় আরও ১০ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১ হাজার ৪০০। একই সময়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৪৮৪ জন রোগী। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৫২ হাজার।

ওয়ার্ল্ডোমিটারস এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬ লাখ ৭৩ হাজার ৪৮১ জনে এবং শনাক্ত ২২ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৫৭৫ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে ২ হাজার ২৭০ জনের মৃত্যু এবং ১ লাখ ৬৩ হাজার ৪৫৮ জনের দেহে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় ৬ লাখ ৮৫ হাজার ১৯ জনের মৃত্যু হল। এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৭৯ হাজারের বেশি।

দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোতে গত একদিনে ১ হাজার ৪৬ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৯২৯ জন রোগী। ফলে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৩৫ লাখ ২৮ হাজার ৯৭২ জনে এবং মৃত্যু ২ লাখ ৬৯ হাজার ১৫ জনে দাঁড়ালো।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৯২ জন। সেখানে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৪১ জনের। এ নিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১ লাখ ৯৪ হাজার ৯২৬ জনে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪১ জনের।

করোনা শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৯৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৬১০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৬৪০ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত একদিনে ৪৩২ জনের মৃত্যু এবং ৩০ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৯৬০ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৯ লাখ ২৬ হাজার ৬০৪ জন, যুক্তরাজ্যে ৭৩ লাখ ১২ হাজার ৬৮৩ জন, ইতালিতে ৪৬ লাখ ১৮ হাজার ৪০ জন, তুরস্কে ৬৭ লাখ ৩৮ হাজার ৮৯০ জন, স্পেনে ৪৯ লাখ ২২ হাজার ২৪৯ জন এবং জার্মানিতে ৪১ লাখ ১৭ হাজার ২৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৮২৯ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৪ হাজার ৬৪৭ জন, ইতালিতে এক লাখ ৩০ হাজার ১০০ জন, তুরস্কে ৬০ হাজার ৬৪১ জন, স্পেনে ৮৫ হাজার ৬৩৮ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৩৯৭ জন মারা গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031