IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাশ্মীরে ফের গোলাগুলিতে নিহত ১

কাশ্মীরে ফের গোলাগুলিতে নিহত ১

ধূমকেতু নিউজ ডেস্ক : নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকার সীমান্তে অনুপ্রবেশকারী ও সেনাবাহিনীর মধ্যে ফের ঘটেছে গোলাগুলির ঘটনা। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে উত্তর কাশ্মীরে বারামুল্লার নিয়ন্ত্রণ রেখা বরাবর এ ঘটনায় নিহত হয়েছে এক অনুপ্রবেশকারী। আরেকজনকে আটকের বিপরীতে জখম হয়েছেন ৪ ভারতীয় জওয়ান।

ভারতের সরকারি সূত্রে জানা গেছে, ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় বেশ কিছু অনুপ্রবেশকারীর গতিবিধি নজরে পড়ে ভারতীয় সেনাদের। তাদের গতিবিধির উপর ক্রমাগত কড়া নজর রেখে চলেছিল গোয়েন্দাদের একটি দল।

গত সপ্তাহে বারামুল্লার উরিতে অনুপ্রবেশকারীদের ঠেকাতে ভারতীয় সেনাবাহিনী একটি তল্লাশি অভিযান চালায়। যদিও পরে সেটি বন্ধ করে দেয়া হয়েছিল। এরই মাঝে সোমবার রাতে অনুপ্রবেশকারীরা ভারতের অংশে ঢোকার চেষ্টা করে। এসময় জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে তারা। পালটা জবাব দেয় সেনারাও। এতে মারা গেছে এক অনুপ্রবেশকারী। আর তাদের গুলিতে জখম হয়েছেন চার জওয়ান।

ঘটনার প্রেক্ষিতে কাশ্মীর জোন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, উরির গোহালান সেক্টর থেকে ওই মৃত অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে মিলেছে একে-৪৭ রাইফেল এবং ৪টি ম্যাগাজিন। মৃত অনুপ্রবেশকারীর দেহ উরি থানায় পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

এর আগেও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে উরির রামপুর সেক্টরে ৩ জনের মৃত্যু হয় এবং বহু সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news