IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ছুটিতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেলো পাইলটের

ছুটিতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেলো পাইলটের

ধূমকেতু নিউজ ডেস্ক : ছেলে-মেয়েকে সাঁতার শেখানোর সময় পুকুরে ডুবের কাজী মফিজুর রহমান (৪১) নামের এক পাইলটের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার কেরোয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মফিজুর লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কুয়েতে কারাবন্দি কাজী শহীদ ইসলাম পাপুল এবং সাবেক তথ্য সচিব কাজী নাজমুল আলম সিদ্দিকীর চাচাতো ভাই মৃত কাজী সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার পাইলট। এছাড়া গত দুবছর ধরে একটি বেসরকারি প্লেনের পাইলট ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মফিজুরের মরদেহ দুপুরেই রাজধানীর বসুন্ধরা সিটির বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বিমানবাহিনীর শাহিন গ্রেবিয়েটের (জাহাঙ্গীর গেটের ভেতরে) পাশের মসজিদে এশার নামাজের পর জানাজা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হবে।

নিহতের স্বজন কাজী এরফান বলেন, মফিজুর রহমান ১৯ বছর চাকরি জীবন শেষে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। গত দুবছর বেসরকারি একটি প্লেনের পাইলট হিসেবে কর্মরত ছিলেন। প্রতিবারের মতো এবারও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একই এলাকার সাতজন অসহায় পরিবারকে সেলাই মেশিন দান করেন। দুপুর ১২টার সময় বাড়ির পুকুরে ছেলে-মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা উঠে তিনি পুকুরে ডুবে যান।

তিনি আরও বলেন, তখন ছেলে-মেয়ের চিৎকারে স্বজনরা এগিয়ে এসে মফিজুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন বলেন, মফিজুর রহমানের অকাল মৃত্যু আমাদের ব্যথিত করেছে। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30