IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজাযথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিতকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহতনিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপনরাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিতনওগাঁয় ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রাগোমস্তাপুরে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যুপোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপনআজ মহান বিজয় দিবসজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
Home >> টপ নিউজ >> বিনোদন >> সিনেমার পোস্টারের ভুল ধরিয়ে দিলেন সেনা কর্মকর্তা, অক্ষয়ের প্রতিক্রিয়া

সিনেমার পোস্টারের ভুল ধরিয়ে দিলেন সেনা কর্মকর্তা, অক্ষয়ের প্রতিক্রিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় মুখ অক্ষয় কুমার শনিবার তার আসন্ন ছবি ‘গোরখা’র ফার্স্ট লুক প্রদর্শনে পোস্টার শেয়ার করেন। গোরখা রেজিমেন্টের এক সাবেক সেনা কর্মকর্তা পোস্টারে ভুল ধরে টুইট করেছেন। তার জবাবও দিয়েছেন অক্ষয়।

ছবিটিতে ভারতীয় সেনার সাবেক মেজর জেনারেল ইয়ান কার্ডোজোর ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। এর ফার্স্ট লুক পোস্টার দেখে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মানিক এম জলি বিনয়ের সঙ্গে অক্ষয়কে টুইট বার্তায় জানান, পোস্টারে ‘কুকরি’র (ছুরির মতো ধারালো অস্ত্র) যে আকার দেখানো হয়েছে তা ভুল। আর সঠিক একটি ছুরির ছবিও দিয়ে দেন তিনি।

কুকরি আসলে একটি ১৮ ইঞ্চি লম্বা বিশেষ ছুরি, যা গোর্খারা ব্যবহার করেন। এটিকে গোর্খা ঐতিহ্যের প্রতীক বলে ধরা হয়।

টুইটে সাবেক সেনা কর্মকর্তা অক্ষয়কে উদ্দেশ্য করে লেখেন, তিনি একজন সাবেক গোর্খা সেনা কর্মকর্তা। এই ছবিটা তৈরির ভাবনার জন্য ধন্যবাদ। কিন্তু এই ছবির সঙ্গে জড়িত ছোট ছোট বিষয়গুলো খুটিয়ে দেখা খুব জরুরি। কুকরির ছবিটা দয়া করে ঠিক করে নেবেন। পোস্টারের এটি কুকরি তালোয়ার নয়। কুকরির ধারালো দিকের অভিমুখটা অন্যদিকে হবে।

এটি বলে তিনি একটি আসল কুকরির ছবিও শেয়ার করেন।

সেই টুইটের জবাবে আবার অক্ষয় কুমার লেখেন, প্রিয় মেজর জলি, এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ছবি তৈরির সময় এই বিষয়গুলোর আরও যত্ন নেব আমরা। গোর্খা ছবিটি তৈরি করতে পেরে আমি গর্বিত এবং উদ্দীপিত। বাস্তবের সঙ্গে মিল রাখতে যে কোনো ধরনের পরামর্শের প্রশংসা করেন তিনি।

ছবিটি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের (৫ম গোর্খা রাইফেলস) মেজর জেনারেল ইয়ান কার্ডোজোর জীবনীভিত্তিক বায়োপিক হতে পারে। এর আইকনিক যুদ্ধ নায়ক হিসেবে থাকবেন অক্ষয় কুমার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30