IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি

কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি

ধূমকেতু নিউজ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জবাই করা একটি মুরগি ও দাফনের পুরো সরঞ্জামসহ একটি চিরকুট লিখে শনিবার (২৩ অক্টোবর) এ হুমকি দেওয়া হয়। চিরকুটটি বাড়ির বারান্দায় পড়ে ছিল।

পরিবারের সদস্যরা জানান, নয়াবিল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুল হোসেন প্রতিদিনের মতো শনিবার রাতে খলিসাকুড়া গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রোববার (১৪ অক্টোবর) ভোরে তার বাবা জবেদ আলী ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জেগে ওঠেন। তিনি ঘরের বারান্দায় একটি চিরকুটসহ দাফনের বেশকিছু সরঞ্জাম দেখতে পান। ওসব সরঞ্জামের মধ্যে এক সেট কাফনের কাপড়, দুইটি গোলাপ জলের বোতল, আগরবাতির দুইটি প্যাকেট, একটি কেয়া সাবান, জবাই করা একটি মুরগি এবং সঙ্গে একটি চিরকুট ছিল।

চিরকুটে লেখা রয়েছে, ‘এই মুকুল, তুই কি তোর বউকে বিধবা করতে চাস ও তোর সন্তানকে এতিম করতে চাস? তোর কি জীবনের মায়া নাই? আমরা তোকে কখন মারবো আমরা নিজেও জানি না। তাই তুই তোর বাসা থেকে বের হলে কালেমা পড়ে বের হস। এই মুরগিটা দেখেছিস? মুরগির মতো করে সাইজ করবো। শালা মুকুল, তোর জন্য কাফনের কাপড় পাঠিয়ে দিলাম। তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাকিস।’

জানতে চাইলে মুকুল হোসেন বলেন, আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কে বা কারা কেন এ কাজ করেছে তা বলতে পারছি না। তবে আমি জীবননাশের হুমকিতে আছি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930