IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> গ্রিনহাউস গ্যাসের নতুন রেকর্ড: বাস অযোগ্য হচ্ছে পৃথিবী?

গ্রিনহাউস গ্যাসের নতুন রেকর্ড: বাস অযোগ্য হচ্ছে পৃথিবী?

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিডের কারণে বিশ্বের অধিকাংশ শহর লকডাউনের আওতায় থাকার পরও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলো ২০২০ সালে রেকর্ড স্তরে পৌঁছেছে। জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত সংস্থা (ডব্লিউএমও) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সোমবার ব্রিটেনের দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে।

ডব্লিউএমও-এর প্রতিবেদনে বলা হয়, গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেই কার্বন-ডাই অক্সাইডের ঘনত্ব বর্তমানে শিল্প বিপ্লবের আগের সময়ের চেয়ে ৫০ শতাংশ বেশি। ব্যাপকভাবে জ্বীবাশ্ম জ্বালানীর ব্যবহারের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাতাসে অপর একটি গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস মিথেনের পরিমানও আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ গ্যাসের স্তর ১৭৫০ সালের পর বেড়ে দ্বিগুণ হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদটিতে আরও ভয়ঙ্কর যে তথ্যটি প্রকাশ করা হয়েছে, সেটি হলো- গত দশকের তুলনায় ২০২০ সালের দিকে মূল সব গ্রিনহাউস গ্যাস দ্রুত গতিতে বেড়েছে। ২০২১ সালেও এ ধারা অব্যহত আছে।

ডব্লিউএমও প্রধান অধ্যাপক পেট্টেরি তালাস জানান, নথি থেকে দেখা যাচ্ছে, জলবায়ু সংকট ক্রমেই অধিকতর খারাপের দিকে যাচ্ছে। তিনি এটাকে গ্লাসগোতে আসন্ন কপ২৬ জলবায়ু সম্মেলনের জন্য একটা বার্তা বলে বর্ণনা করেছেন।

গ্রিনহাউস গ্যাস বাতাসের উষ্ণতা বাড়ায়। এ কারণে জলবায়ু পরিবর্তন ঘটে এবং নানা প্রাকৃতিক দুর্যোগ বাড়তে থাকে। পৃথিবীর উষ্ণতা বাড়ায় মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। এতে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।

চোখের সামনেই এখন প্রমাণ দেখাতে শুরু করেছে জলবায়ু পরিবর্তন। গত গ্রীষ্মে কানাডায় তাপমাত্রার রেকর্ড হয়। গরমে বহু মানুষের মৃত্যু হয়েছে এ সময়। বিশ্বজুড়ে দাবানল বেড়েছে। এ ছাড়া ঘুর্ণিঝড়-জলোচ্ছাসের মতো প্রাকৃতিক দুর্যোগও বেড়েছে।

বাতাসের উষ্ণতা বাড়ায় মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের পানির স্তর উপরের দিকে উঠে যাচ্ছে। এতে পৃথিবীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনহাউস গ্যাস কমাতে উদ্যোগ না নিলে ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করতে হবে মানুষকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930