IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বছর না পেরোতেই ধসে গেল গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে, নির্মাণমান নিয়ে প্রশ্নরাজধানী দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টিবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম নিয়ে সমন্বয় সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমি মন্ত্রী মিনুরসিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণপিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদ
Home >> টপ নিউজ >> প্রবাস >> জনসম্মুখে যা বললেন আফগান প্রতিরক্ষা মন্ত্রী

জনসম্মুখে যা বললেন আফগান প্রতিরক্ষা মন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন।

বুধবার এক সমাবেশে উপস্থিত হয়ে আফগানিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী দেশের স্বাস্থ্যখাত শক্তিশালী করতে প্রাইভেট সেক্টরকে অবদান রাখার আহ্বান জানান।

তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে। মোল্লা ওমর খুব কমই জনসম্মুখে আসতেন।

বুধবার আফগানিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন দাউদ খান হাসপাতালে এক সভায় উপস্থিত মোহাম্মদ ইয়াকুব বলেন, আল্লাহর ইচ্ছায় আগামী এক-দুই বছর পর আফগানদের চিকিৎসা গ্রহণের জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।

১৫ আগস্ট তালেবান আশরাফ গনি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর দুই সপ্তাহ পর তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে।

গত ২০ বছরের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্বাস্থ্যখাত ধসে পড়ার উপক্রম হয়েছে।

আফগানিস্তানের স্বাস্থ্য খাত পুরোপুরি ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় দেশটিতে ৪৫ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের একটি উচ্চ পর্যায়ের কমিটি আফগানিস্তান সফরের পরেই এমন ঘোষণা দেয়।

এ প্রসঙ্গে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথ বলেন, আফগানিস্তানের স্বাস্থ্য সেবা ভেঙে পড়তে দেওয়াটা খুব বিপর্যয়কর হবে। দেশটির অনেক মানুষ প্রসূতি ও যুদ্ধাহতদের চিকিৎসার মতো জরুরি সেবা থেকে বঞ্চিত হতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930