IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিয়ে নিয়ে যা বলছেন ক্যাটরিনা

বিয়ে নিয়ে যা বলছেন ক্যাটরিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো কফি উইথ করণ-এর এক পর্বে ক্যাটরিনা কাইফ বলেছিলেন— অনস্ক্রিনে ভিকি কুশলের সঙ্গে তার জুটি বেশ মানাবে। সেদিন থেকেই এই জুটির প্রেম নিয়ে গুঞ্জন চলছে বলিউডজুড়ে।

সেই গুঞ্জন ডালপালা ছড়িয়ে এখন শোনা যাচ্ছে, বিয়ের ভেন্যুও ঠিক করে ফেলেছেন বলিউডের এই জনপ্রিয় জুটি।

বৃহস্পতিবার বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, ভিকি ও ক্যাটের বিয়ের সঠিক খবরের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তারা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে করবেন এ যুগল।

বলিউড বাবল টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে প্রতিবেদন করেছে, বিয়ের ভেন্যুও নাকি ঠিক হয়ে গেছে ক্যাট-ভিকির। রাজস্থানের সাওয়াই মধুপুরে একটি রয়েল ভেন্যুতে তাদের বিয়ে হবে।

শোনা যাচ্ছে, চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারায় তাদের বিয়ের অনুষ্ঠান হবে। স্থানটি রণথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। ৭০০ বছর আগে রাজস্থানের রাজপরিবার এ দুর্গের মালিক ছিল। এখানে বিয়ে হবে ক্যাট-ভিকির।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে— বিয়ের প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন ক্যাটভিকি। তাদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। তারা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড়, যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে।

তবে বুধবার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না।

তা হলে এ নিয়ে এত মাতামাতি কেন— এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন, ১৫ বছর ধরে তিনি এ পরিস্থিতি মোকাবিলা করে আসছেন।
২০০৯ সাল থেকে ভিকির সঙ্গে ক্যাটরিনা প্রেম করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে।

ক্যাটরিনার চেয়ে বয়সে ৫ বছরের ছোট ভিকি। প্রেম নিয়ে বছর খানেক আগে এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘প্রেম কোনো খারাপ জিনিস নয়, একটা দুর্দান্ত অনুভূতি। তবে সত্যি বলতে আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। যদি আপনি কিছু বলেন তা হলে সেটা নিয়ে আলোচনা হবে, লোকে সেটার নানান অর্থ বের করবে, সেটা নিয়ে আবার কিছু ভুল অর্থও বের হবে।’

প্রসঙ্গত ক্যাটরিনা কাইফ এর আগে সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন বলে গুঞ্জন। অন্যদিকে ভিকি প্রেম করেছিলেন অভিনেত্রী হার্লিন শেঠির সঙ্গে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031