IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুরই মৃত্যু

কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুরই মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : একে একে মারা গেল কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচটি শিশুই। অপরিপক্ক হওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।

মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্ক্যানো ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচ শিশুর মধ্যে একমাত্র জীবিত থাকা কন্যা শিশুটিও।

এর আগে বুধবার (০৩ নভেম্বর) একই হাসপাতালে স্ক্যানো ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ছেলে ও তিন কন্যাশিশুর মৃত্যু হয়।

শিশুদের বাবা সোহেল রানা জানান, একসঙ্গে জন্ম নেওয়া আমার এক ছেলে ও চার কন্যা সন্তানের সবাই মারা গেছে। খুবই কষ্ট লাগছে। তাদের মা সুস্থ আছেন। শিশুর ওজন কম হওয়ায় ঢাকায় নিয়ে যেতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু অর্থের অভাবে ঢাকায় নিতে পারিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, নবজাতকরা প্রথম থেকেই ঝুঁকিতে ছিল। ওজন কম হওয়ার কারণে এক ছেলে ও চার মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। আমরা তাদের সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।

প্রসঙ্গত কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন সাদিয়া খাতুন নামে এক গৃহবধূ। এর মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে সন্তান ছিল। বাচ্চাগুলোর ওজন ছিলো ৫০০ থেকে ৬০০ গ্রামের মধ্যে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news