IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> টপ নিউজ >> ধর্ম >> বেশি সালাম আদান-প্রদান করবেন কেন?

বেশি সালাম আদান-প্রদান করবেন কেন?


ধূমকেতু নিউজ ডেস্ক : নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা সালামের বেশি প্রসার করো, তাহলে শান্তি ও নিরাপত্তা পাবে।’ সালাম হলো শান্তি ও নিরাপত্তা পাওয়ার অন্যতম মাধ্যম। শুধু তা-ই নয়, প্রকৃত মুমিন হওয়ার অন্যতম উপায়ও সালাম। কিন্তু এটি কীভাবে সম্ভব?

সালাম দেওয়া প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। কিন্তু যাকে সালাম দেওয়া হলো, তার জন্য সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এ সালামের মাধ্যমেই আসে শান্তি ও নিরাপত্তা। আবার সালামের প্রসারেই একজন মানুষ প্রকৃত মুমিনে পরিণত হয়। জান্নাতে যাওয়ার নিশ্চয়তাও রয়েছে সালামের প্রসারে। এসবই উঠে এসেছে হাদিসের বর্ণনায়-

১. সালাম প্রকৃত মুমিন হওয়ারর উপায়
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ! তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না; যতক্ষণ না মুমিন হও। আর তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ না পরস্পর পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন বিষয় অবহিত করবো না, যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তাহলো- তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাও।’ (আবু দাউদ, মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমাদ)

২. সালামে নেকি বেড়ে যায়
হজরত ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললো- ‘আসসালামু আলাইকুম।’ তিনি তার জবাব দিলেন। লোকটি বসলো।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দশ নেকি।
এরপর আরেকজন এসে বললো, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুরূপ জবাব দিলেন। লোকটি বসলো।
তিনি বললেন, বিশ নেকি।
এরপর আরেকজন এসে বললো, আসসালামু আলাইকুম ওয়া রহমতাল্লাহি ওয়া বারাকাতুহু। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারও জবাব দিলেন, লোকটি বসলো।
তিনি বললেন, ত্রিশ নেকি।’ (আবু দাউদ, তিরমিজি, দারেমি, মুসনাদে আহমাদ)

৩. সালাম সর্বোত্তম কাজ
হজরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলো, ইসলামের কোনো দিকটি উত্তম? তিনি বললেন, তোমার পরিচিত ও অপরিচিতদের খাবার খাওয়াবে এবং সালাম দিবে।’ (আদাবুল মুফরাদ, বুখারি, মুসলিম, মিশকাত)

৪. সালাম জান্নাতে যাওয়ার উপায়
হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা দয়াময় রহমানের ইবাদত করো, মানুষকে আহার করাও এবং সালামের বেশি প্রচলন করো, তাহলে জান্নাতসমূহে প্রবেশ করতে পারবে।’ (তিরমিজি, ইবনে মাজাহ, দারেমি, মুসনাদে আহমাদ, ইবনে হিব্বান)

৫. সালাম সুসম্পর্ক গড়ে দেয়
হজরত আবু আইউব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কোনো মুসলিমের জন্য তার অপর মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন করে থাকা হালাল নয়। অবস্থা এই দাঁড়ায় যে, তাদের দুই জনের সাক্ষাত হলে একজন এদিকে এবং অপরজন ঐদিকে মুখ ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে আগে সালাম দেয়।’ (বুখারি, মুসলিম, দারেমি, তিরমিজি)

এ কারণেই সাহাবাদের মধ্যে সালাম আগে দেওয়া নিয়ে প্রতিযোগিতা হতো। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত-
১. হজরত বশির ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার আগে কেউ সালাম দিতে পারতো না। (আদাবুল মুফরাদ, আবু আওয়ানা, ইবনে হিব্বান)

২. হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আরোহী ব্যক্তি পদব্রজে গমনকারীকে সালাম দিবে এবং পদব্রজে গমনকারী বসা ব্যক্তিকে সালাম দিবে। আর দুই পথচারীর মধ্যে যে প্রথম সালাম দিবে সে অধিক উত্তম।

৩ হজরত আবু আইউব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কোনো মুসলিমের জন্য তার অপর মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন করে থাকা হালাল নয়। অবস্থা এই দাঁড়ায় যে, তাদের দুই জনের সাক্ষাত হলে একজন এদিকে এবং অপরজন ঐদিকে মুখ ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে আগে সালাম দেয়।’ (বুখারি, মুসলিম, দারেমি, তিরমিজি)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা অনুযায়ী ব্যাপকভাবে সালামের প্রচার ও প্রসার করা। হাদিসের উপর যথাযথ আমল করা। নিজেদের প্রকৃত মুমিন হিসেবে গড়ে তোলা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সালামের বরকত ও কল্যাণে পাওয়ার তাওফিক দান করুন। নিজেদের প্রকৃত মুমিন করে গড়ে তোলার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031