IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> টপ নিউজ >> বিনোদন >> প্রীতি জিনতা যমজ সন্তানের মা হলেন

প্রীতি জিনতা যমজ সন্তানের মা হলেন

ধূমকেতু নিউজ ডেস্ক : যমজ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বৃহস্পতিবারই তিনি এমন সুখবর দিলেন। টুইটার বার্তায় লিখলেন, ‘আমাদের যমজ সন্তান জয় জিনতা গুডেনাফ এবং গিয়া জিনতা গুডেনাফকে স্বাগত জানাই।’

২০১৬ সালে জেন গুডেনাফকে বিয়ে করেন ‘মিশন কাশ্মীর’-এর সুফিয়া পারভেজ। তার পর থেকে তারা লস অ্যাঞ্জেলসের বাসিন্দা।

জেনের সঙ্গে বিভিন্ন সময়ই নানা রোম্যান্টিক ছবি দিতে দেখা যায় প্রীতিকে। দেশ-বিদেশে ঘুরে বেড়ান তারা। এক কথায় সুখী দম্পতি। ওই টুইটেই লিখেছেন, ‘জীবনের নতুন পর্ব নিয়ে আমরা উচ্ছ্বসিত। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সারোগেটকে অনেক ধন্যবাদ।’

জেনের সঙ্গে সম্পর্কে থিতু হলেও প্রীতির অতীতে একাধিক সম্পর্কে ফাটল ধরেছে। সম্পর্ক ছাড়াও তাকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্কও।

পাঞ্জাব কিংস (আগে ছিল কিংস ইলেভেন পঞ্জাব)-এর মালকিনের সঙ্গে নেস ওয়াদিয়ার সম্পর্ক এবং সম্পর্ক ভাঙা সুবিদিত। বর্তমানে নেসের সঙ্গে সম্পর্ক না থাকলেও আইপিএলের এই দলটির মালিকানা দু’জনেরই।

প্রীতির দীর্ঘ দিনের প্রেমিক ছিলেন ব্যবসায়ী নেস ওয়াদিয়া। ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকারী নেস। বম্বে ডায়িং, বম্বে বর্মণ ট্রেডিং, ব্রিটানিয়া, গো এয়ারের মতো সংস্থা তাদের অধীনে। শিল্পপতি নাসলি ওয়াদিয়ার সন্তান তিনি। এই নেস ওয়াদিয়ার সঙ্গেই দীর্ঘ প্রেমজীবন কাটিয়েছেন প্রীতি।

তবে সম্পর্ক শেষ হয় তিক্ত ভাবে। ২০১৪ সালের ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেস তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন প্রীতি। সে দিন ছিল চেন্নাই-পঞ্জাব ম্যাচ (এবং নেস-এর জন্মদিন)। ঝগড়ার সময়ে নেস নাকি প্রীতির হাত ধরে এমন টেনেছিলেন যে, নায়িকার চোটও লাগে। এর পর থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়ে দু’জনের মধ্যে।

শুধু যে বহুবিধ সম্পর্ক নিয়ে বিতর্ক তা-ই নয়, বিভিন্ন সময় প্রীতি জড়িয়ে পড়েছেন নানা সমস্যায়। কখনও পরিচালক আব্বাস টায়ারওয়ালা, কখনও পরিচালক কমল আমরোহি, কখনও প্রযোজক ভরত শাহের সঙ্গে ছোটা শাকিলের যোগ নিয়ে মামলা, কখনও আবার তার মতো দেখতে পর্ন স্টারের এমএমএস ভাইরাল হয়ে যাওয়া— প্রীতি এবং বিতর্ক যেন ছিল মুদ্রার দুই পিঠ।

তবে তাকে ঘিরে নানা বিতর্ক থাকলেও তার জীবনের লড়াইটাকে কেউই অস্বীকার করতে পারবে না। সিমলার রাজপুত পরিবারে জন্ম প্রীতির। বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। মাত্র ১৩ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় বাবা-মাকে হারানোর পর থেকেই সংগ্রাম শুরু প্রীতির।

পড়াশোনা শেষ হওয়ার পর বলিউডে। ১৯৯৭ সালে শেখর কপূরের সঙ্গে পরিচয়। তার সূত্রে ‘দিল সে’ ছবিতে প্রীতির আত্মপ্রকাশ। শেখর কাপূরকে প্রীতি ‘মেন্টর’ মনে করতেন।

অতঃপর, শেখরের সঙ্গে তার ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায় যে, শেখরের স্ত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি বিবাহবিচ্ছেদের জন্য প্রীতিকে দায়ী করেন। প্রীতি যদিও সে সবে কান না দিয়ে বলেছিলেন, সুচিত্রার মানসিক চিকিৎসার প্রয়োজন।

পরের বিতর্ক আব্বাস টায়ারওয়ালাকে নিয়ে। প্রীতির নিজের প্রযোজনার ফিল্ম ছিল ‘ইসক ইন প্যারিস’। এই ফিল্মের ডায়লগ লিখেছিলেন আব্বাস। প্রীতির বিরুদ্ধে অভিযোগ ছিল, পারিশ্রমিক হিসাবে আব্বাসকে প্রীতির দেওয়া ১৮ লাখ ৯০ হাজার টাকার চেক বাউন্স করে। এই অভিযোগের ভিত্তিতে প্রীতির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

সালমান খানের সঙ্গে প্রীতির ঘনিষ্ঠতার কথাও কারও অজানা নয়। ‘চোরি চোরি চুপকে চুপকে’ ফিল্মের সময়ও বন্ধু সালমান খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় সালমান খান এবং ঐশ্বর্যা রাইয়ের মধ্যে কথোপকথনের একটি অডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। তার বিষয়বস্তু ছিল এমন যে, প্রীতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন সালমান। এই অডিয়ো সামনে আসার পর তোলপাড় শুরু হয়। বিষয়টা নিয়ে সালমান নীরব থাকলেও কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেন প্রীতি। পরে জানা যায়, অডিয়োটি ছিল ভুয়ো।

জীবনে যত বিতর্কে জড়িয়েছেন, তার মধ্যে অন্যতম হল এমএমএস-কাণ্ড। যার নেপথ্যে ছিল মাফিয়াদের বিরুদ্ধে আদালতে প্রীতির সাক্ষ্য দেওয়া। ‘চোরি চোরি চুপকে চুপকে’র সময় আন্ডারওয়ার্ল্ডের কাছ থেকে হুমকি ফোন পান অভিনেতা এবং অভিনেত্রীরা। মাফিয়ার বিরুদ্ধে মুখ খুলতে চাননি কেউই। প্রীতিই একমাত্র প্রযোজক ভরত শাহের সঙ্গে ছোটা শাকিলের যোগ নিয়ে আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছিলেন।

বিতর্কিত মুহূর্ত তৈরি হয়েছে পরিচালক কমল আমরোহির সঙ্গে প্রীতির সম্পর্ক নিয়েও। এক সময় আমরোহি পরিবারকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন প্রীতি। পরে সেই টাকা ফেরতের জন্য মামলা করতে হয়েছিল অভিনেত্রীকে।

তবে ২০১৬-র পর থেকে প্রীতির জীবনে খানিক বদল এসেছে। এ বার মা হয়ে জীবনের অন্য এক অধ্যায়ে প্রবেশ করলেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031