IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> সবজি দিয়ে দারুণ স্বাদের লাড্ডু তৈরি করুন

সবজি দিয়ে দারুণ স্বাদের লাড্ডু তৈরি করুন

ধুমকেতু নিউজ ডেস্ক : লাড্ডু খেতে কে না পছন্দ করেন! ছোট-বড় সবাই বাহারি রঙের লাড্ডু দেখলেই জিভের জল আটকে রাখতে পারেন না! বিভিন্ন উপায়ে তৈরি করা যায় এই মিষ্টান্ন।

ঠিক তেমনই সবজি দিয়েও লাড্ডু তৈরি করা যায়। একবার খেলে এর স্বাদ সব সময় মুখে লেগে থাকবে। পেঁপে, গাজর ও লাউয়ের খোসা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এ লাড্ডু।

তাহলে আর দেরি কেন, জেনে নিন মিষ্টিমুখ করতে কিংবা অতিথি আপ্যায়নে কীভাবে ঘরেই তৈরি করবেন দারুন স্বাদের সবজির লাড্ডু। রইলো রেসিপি-

সবজি দিয়ে তৈরি দারুন স্বাদের লাড্ডু

উপকরণ

১. ঘি ৩ টেবিল চামচ
২. গাজর কুচি এক কাপ
৩. পেঁপে কুচি এক কাপ
৪. লাউয়ের খোসা কুচি আধা কাপ
৫. গুঁড়ো দুধ এক কাপ
৬. কনডেন্স মিল্ক ৩ টেবিল চামচ
৭. চিনি এক চা চামচ
৮. পেস্তা বাদাম কুচি ২ চা চামচ
৯. কেওড়া জল সামান্য ও
১০. নারকেল গুঁড়ো পরিমাণমতো।

সবজি দিয়ে তৈরি দারুন স্বাদের লাড্ডু

পদ্ধতি

ফ্রাইপ্যান চুলায় বসিয়ে ঘি গরম করে নিন। এতে গাজর কুচি, পেঁপে কুচি ও লাউয়ের খোসা কুচি দিয়ে ভেজে নিন।

এরপর একে একে মিশিয়ে দিন গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক, চিনি, পেস্তা বাদাম কুচি ও কেওড়া জল। সব উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

চুলার আঁচ হালকা রেখে রান্না করবেন। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। যখন দেখবেন সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ও দলা পাকিয়ে এসেছে লাড্ডুর উপকরণ তখন নামিয়ে নিন।

ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার সবজির লাড্ডু। এরপর নামিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার হাতে ঘি লাগিয়ে ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে নিয়ে নারকেলের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031