IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬
Home >> টপ নিউজ >> প্রবাস >> মোদীর সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিনেত্রী কঙ্গনা

মোদীর সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিনেত্রী কঙ্গনা

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেত্রী কঙ্গনা রানাউত কৃষি আইনের পক্ষে ছিলেন। কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আইন প্রত্যাহার করে নেওয়ায় তিনি রুষ্ট। প্রকাশ্যেই রাগ দেখিয়েছেন।

ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তবে কি এ বার রাস্তায় নামা মানুষই দেশের আইন ঠিক করবে। নির্বাচিত সরকার নয়? যদি তা-ই হয় তবে এই দেশটাও তো জেহাদি দেশ হয়ে গেল।’

কঙ্গনার মত, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কৃষকদের স্বার্থে তিনি বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাচক্রে এ দিন ছিল দেশের সাবেক প্রধানমন্ত্রী কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীরও জন্মদিন। যাঁর ভূমিকায় একটি ছবিতে অভিনয়ও করেছেন কঙ্গনা।

মোদীর সিদ্ধান্তে প্রকাশ্যেই আপত্তি জানিয়ে কঙ্গনা লেখেন, ‘দেশের মানুষের যদি বোধ না থাকে তবে তাদের লাঠি দিয়েই শাসন করতে হবে। এ দেশে সেটাই একমাত্র সমাধান এবং একনায়কতন্ত্রই সেরা বিকল্প।’ ইন্দিরার ছবি দিয়ে কঙ্গনা লিখেছেন শুভ জন্মদিন ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার’।

কৃষি আইন নিয়ে অবশ্য প্রথম থেকেই সরব ছিলেন কঙ্গনা। কৃষকদের আন্দোলনের বিরুদ্ধে বহুবার মন্তব্যও করেছেন। এই নিয়ে দেশের বহু তারকার সঙ্গে প্রকাশ্যেই টুইট যুদ্ধ হয়েছে তার। এমনকি যেসমস্ত বিদেশি ব্যক্তিত্ব ভারতের কৃষকদের সমর্থন করে নেট মাধ্যমে লিখেছিলেন তাদেরও কুরুচিকর আক্রমণের অভিযোগ উঠেছিল কঙ্গনার বিরুদ্ধে।

একটি টুইটে আমেরিকার পপ তারকা রিহানাকে পর্ণ ছবির গায়িকা বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। তার সেই মন্তব্য়ের জেরে টুইটার কঙ্গনার অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। আজও টুইটারে অভিনেত্রীর অ্যাকাউন্টটি নিষিদ্ধই।

কঙ্গনা অবশ্য এই নিয়ন্ত্রণে ভয় পাননি। পান না। শুক্রবার কৃষি আইন প্রত্যাহার নিয়ে নিজের ক্ষোভ ইনস্টাগ্রামে জানিয়েছেন। কঙ্গনা কৃষক আন্দোলনকারীদের কটাক্ষ করে লিখেছেন, ‘দেশটা জেহাদিদের হয়ে যাচ্ছে। আর যাঁরা এটা চাইছেন তাদের আমার অভিনন্দন।’ সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031