IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> টপ নিউজ >> প্রবাস >> হামাসকে নিয়ে ব্রিটেনের উদ্যোগের নিন্দা ফিলিস্তিনের

হামাসকে নিয়ে ব্রিটেনের উদ্যোগের নিন্দা ফিলিস্তিনের

ধূমকেতু নিউজ ডেস্ক : হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ব্রিটেন যেই উদ্যোগ নিয়েছে, সেটিকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

শনিবার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেনের এই উদ্যোগের নিন্দা জানিয়ে বলেছে, এর মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের ওপর অবিচার করা হবে। কার্যত বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনের মুসলমানরা ঐতিহাসিকভাবে অন্যায় ও দখলদারিত্বের শিকার হয়ে আসছে।

বেলফোর ঘোষণাও আসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের মাধ্যমে। ১৯১৭ সালের ২ নভেম্বর মধ্যপ্রাচ্য সংকটের মধ্যস্থতাকারী এই ব্রিটিশ নেতা বেলফোর ঘোষণা দেন যেটি কার্যত ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের বসতি নির্মাণের বৈধতা দেয়।

শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন।

এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার ব্রিটিশ উদ্যোগ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে গাজা উপত্যকার পুনর্গঠন ও এই অঞ্চলে সংহতি আনার যে চেষ্টা চলছে সেটিও বাধাগ্রস্ত হবে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ মনে করছে, ইসরাইলি চাপে ব্রিটেন হামাসকে সন্ত্রাসী তকমা দিতে যাচ্ছে। গ্লাসগোতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরই হামাসের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে লন্ডন।

ব্রিটিশ সরকারের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031