IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> টপ নিউজ >> প্রবাস >> সংক্রমণের সুনামি আনছে ডেল্টা-ওমিক্রন

সংক্রমণের সুনামি আনছে ডেল্টা-ওমিক্রন

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে বলেছে, বিশ্বে সংক্রমণের সুনামি হয়ে ছড়িয়ে পড়ছে করোনার দুই ধরন ডেল্টা ও ওমিক্রন, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর অস্বাভাবিক চাপ প্রয়োগ করতে পারে। খবর আল জাজিরার।

হু এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি গভীরভাবে উদ্বিগ্ন যে ডেল্টার সঙ্গে পাল্লা দিয়ে অতিসংক্রমণশীল ওমিক্রন সংত্রমণের সুনামি ডেকে আনছে।’

করোনা ভাইরাস শনাক্ত হওয়ার প্রায় দুই বছর পূর্ণ হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি রূপে বিশ্বব্যাপী ছড়িয়েছে ভাইরাসটি। সর্বশেষ যে ধরনটি সবচেয়ে প্রাণঘাতি হয়ে আত্মপ্রকাশ করেছিল, সেটি ছিল ডেল্টা।

ডেল্টার পর গত মাস থেকে সারা বিশ্বে ছাড়ায় ওমিক্রন। এটাকে অতিসংক্রমণশীল ধরন বলে চিহ্নিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটা বলাটা এখন খুব আগবাড়িয়ে হয়ে যাবে যে ওমিক্রন মারাত্মক সংক্রমণ ঘটায় না।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে ওমিক্রন প্রভাবশালী ধরন হিসেবে ছড়িয়ে পড়ছে।

হু বিশ্বব্যাপী টিকাকরণের যে লক্ষ্য নিয়েছিল, বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে ৯২টিই তা পূরণ করতে সক্ষম হয়নি।

টেড্রোস আধানম গেব্রিয়েসুস আগামী জুলাইয়ের মধ্যে সব দেশকে তাদের মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার জোর আহ্বান জানিয়েছেন।

এ পরিস্থিতিতে বিশ্বে একদিনে ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সারাবিশ্বে একদিনে শনাক্তের এটা নতুন রেকর্ড। এর আগে গত ২৩ ডিসেম্বর ১০ লক্ষাধিক শনাক্ত হয়েছিলো।

একদিনে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৫ জনের। সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১০১ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৩৮ হাজার ৩০৬ জনে।

বৃহস্পতিবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

একদিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৭৭ জন।

দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে একদিনে সংক্রমিত হন ২ লাখ ৮ হাজার ৯৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031