IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভিয়েনা আলোচনাকে ইতিবাচক বলছেন প্রতিনিধিরা : সিদ্ধান্ত নেবে ইরান

ভিয়েনা আলোচনাকে ইতিবাচক বলছেন প্রতিনিধিরা : সিদ্ধান্ত নেবে ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত অষ্টম দফা বৈঠকের তৃতীয় দিনেও আলোচনা অব্যাহত রয়েছে। বৈঠকে অংশগ্রহণকারীরা চলমান আলোচনা প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেছেন, সংলাপ এগিয়ে যাচ্ছে।

বৈঠকে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি গতকাল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিধিদের সাথে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান এনরিকা ম্যুরার সঙ্গেও আলোচনা করেছেন। এর পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজও এ বৈঠক অব্যাহত রয়েছে।

জানা গেছে বেশ কিছু ইস্যুতে যে মতবিরোধ ছিল তা অনেকটা কমে এসেছে এবং আলোচনায় গতি এসেছে। ইরানের প্রতিনিধি বাকেরি কানি বলেছেন, আলোচনায় ইতিবাচক পরিবেশ বিরাজ করছে এবং ভালোভাবে এগিয়ে যাচ্ছে। বৈঠকে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরান ছাড়া পরমাণু সমঝোতার অন্য দেশগুলো মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনায় ইতিবাচক পরিবেশের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন।

ভিয়েনা বৈঠকে ইরানের আলোচক দল দু’টি নতুন প্রস্তাব তুলে ধরেছেন। একটি ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত আর অন্যটি হচ্ছে পরমাণু বিষয়ে ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত। এ প্রস্তাবের ভিত্তিতে ইরান বিরোধী অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেই কেবল নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবে তেহরান। বর্তমানে ভিয়েনা বৈঠকে ইরানের অন্যতম একটি মূল দাবি হচ্ছে যে সমঝোতাই হোক না কেন যুক্তরাষ্ট্র যে ফের তা থেকে বেরিয়ে যাবে না সে নিশ্চয়তা তাদেরকে দিতে হবে।

তাই এবারের ভিয়েনা আলোচনা যদি সফল হয় তাহলে অপরপক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সত্যিই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো কিনা তা যাচাই বাছাই করেই ইরান নিজের প্রতিশ্রুতিতে ফিরে আসবে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সম্প্রতি দ্রুত সময়ের মধ্যে আলোচনা শেষ করে একটি ফলাফলে পৌঁছার জন্য আল্টিমেটাম দিয়ে ইরানকে সতর্ক করে দিয়েছে। এ অবস্থায় তারা যদি সত্যিই দ্রুত সমঝোতা চায় তাহলে তাদেরকে বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং ইরান যে যাচাই বাছাইয়ের কথা বলছে তাতে সহযোগিতা করতে হবে।

কেননা ইরান বারবার বলে আসছে, যে কোনো কিছুর মূল্যে তারা যে কোনো সমঝোতা চায় না এবং এ ক্ষেত্রে ইরানের নির্দিষ্ট রেড লাইন রয়েছে। পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর কথিত ‘চূড়ান্ত সময়সীমার’ ফাঁদে ইরান পা দেবে না। যতক্ষণ পর্যন্ত ওই সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ‘কৃত্রিম সময়সীমা’র ভয়ে তেহরান চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না।

যাইহোক আমেরিকা যদি সত্যিই পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে চায় তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ইরান বিরোধী নীতি থেকে ওয়াশিংটনকে অবশ্যই সরে আসতে হবে। কেননা ইরান যদি অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা না পায় তাহলে পরমাণু সমঝোতার কোনো অর্থ হয় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031