IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগমিনু সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবাদপত্র শ্রমিকদের মিষ্টি বিতরণনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচন
Home >> টপ নিউজ >> প্রবাস >> সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ধূমকেতু নিউজ ডেস্ক : পদত্যাগ করেছেন সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক। সামরিক শাসনবিরোধী বিক্ষোভে হতাহতের পর স্থানীয় সময় রোববার (২ জানুয়ারি) রাতে এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ভাষণে আব্দাল্লাহ হামদক বলেন, “সুদানের গণতন্ত্রে উত্তরণের জন্য একটি নতুন চুক্তির প্রয়োজন ছিল, যেটা আমরা করেছিলাম। তবে চুক্তি অনুযায়ী প্রাপ্ত দায়িত্ব আমি ফিরিয়ে দিচ্ছি। আমি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। মহান এই দেশের নেতৃত্বের জন্য অন্য কোনো পুরুষ বা নারীকে সুযোগ করে দিচ্ছি, যিনি ক্রান্তিকাল অতিক্রম করে সুদানকে একটি বেসামরিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার পথে বাকি কাজটুকু সম্পন্ন করতে পারেন।”

গত ২৫ অক্টোবর সুদানের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে রাস্তায় নামে হাজার হাজার সুদানিজ। বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নেয়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

অরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গণে। সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরব হয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা। বিক্ষোভ ও বৈশ্বিক চাপের মুখে গত ২২ নভেম্বর ক্ষমতাচ্যুত সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে স্বপদে ফিরিয়ে আনেন দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। দেশটির সেনাপ্রধানের সঙ্গে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের চুক্তিও হয়। তবে বেসামরিক সরকারকে ‘স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না’ বলে অভিযোগ ওঠে। পাশাপাশি সুদানে পূর্ণাঙ্গ বেসামরিক সরকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখে দেশটির সাধারণ জনগণ।

এদিকে, রোববার (২ জানুয়ারি) সামরিক শাসনবিরোধী বিক্ষোভ সমাবেশে ফের গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত দুজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর প্রতিবাদে রাস্তায় নেমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়ালো ৫৬ জনে।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31