IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘কোনটা সঠিক, কে সঠিক জনগণ দেখবে’

‘কোনটা সঠিক, কে সঠিক জনগণ দেখবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জনগণ দেখবে কোনটা সঠিক আর কে সঠিক৷ বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন৷

আইভী বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিযোগের তীর ছুড়তেই পারেন। কোনো মানুষ কাজ করলে সে কাজের কমবেশি অভিযোগ থাকতেই পারে। যেহেতু উনি প্রার্থী সেহেতু উনি অনেক কিছুই বলবেন। কিন্তু জনগণ দেখবে কোনটা সঠিক, কে সঠিক।

তিনি আরও বলেন, আমি মনে করি ৯০ পার্সেন্ট কাজ হয়ে গেছে ১০ পার্সেন্ট কাজ বাকি আছে। ঈমানের সহিত, স্বচ্ছতার সহিত দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করেছি। দল করি আওয়ামী লীগ কিন্তু দলের উপরে উঠে মানুষের জন্য কাজ করেছি। কেন আমাকে ভোট দিবে না? ১০০ ভাগ ভোট দেবে৷

নৌকার এই প্রার্থী বলেন, তৃণমূল সব আমার সাথে। শামীম ওসমান সাংসদ, তিনি চাইলেও আমার সঙ্গে প্রচারণায় আসতে পারবেন না। সকল মানুষ আমার সঙ্গে আছে। ভোটার কিন্তু দলেরও আছে দলের বাইরেরও আছে।

বিগত তিন নির্বাচনের মতো এবারও বাড়তি সুবিধা নিচ্ছেন না জানিয়ে আইভী বলেন, আমি আরও তিনটা নির্বাচন করেছি। আমি জোট সরকারের সময় আমি বিরোধী দলে ছিলাম। আনন্দঘন পরিবেশে নির্বাচন করেছি। ২০১১ সালে দল ক্ষমতায় ছিল কিন্তু আমি কোনো ধরনের বাড়তি সুবিধা নেইনি। একজন প্রার্থী যেভাবে কাজ করে সেভাবে কাজ কিরেছি। ২০১৬ তে আমার থেকে বেশি সুবিধা নিয়েছে বিরোধী দলের প্রার্থীরা। এখনো আমার কাকা তৈমুর আলম সুন্দরভাবে প্রচারণা চালাচ্ছেন৷ কোথাও কোনো অঘটন ঘটেনি। ইনশাআল্লাহ ১৬ তারিখ ও এরপরও কোনো ধরনের অঘটন ঘটবে না। নারায়ণগঞ্জের ঐতিহ্য বলে এখানে সুষ্ঠুভাবে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, সেটাই বজায় থাকবে।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে তিনি বলে, মন্ত্রণালয়ে এখনো ৩০০ কোটি টাকার প্রকল্প দেয়া আছে। জনগণ অবশ্যই চাইবে আমি এ কাজগুলো শেষ করি। যেহেতু সরকার আমাকে সহযোগিতা করছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রণালয়ের মন্ত্রী আমার পাশে আছে। আশা করি, জনগণ সেটাও বিবেচনা করবে যে, কাজ কার দ্বারা হয়েছে, উন্নয়ন কে করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031