IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদোমোহনপুরে গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাসরাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলামখালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছেকেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারগাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেররাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচাএককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলনগোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানের চেয়েও ইরাক থেকে অপমানজনকভাবে আমেরিকাকে চলে যেতে হবে : কানি

আফগানের চেয়েও ইরাক থেকে অপমানজনকভাবে আমেরিকাকে চলে যেতে হবে : কানি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনারা চলে যেতে বাধ্য হয়েছে তার চেয়েও বেশি অপমানজনকভাবে ইরাক থেকে তাদের বিদায় নিতে হবে।

ইরানের উত্তরাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহরে বৃহস্পতিবার আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।
ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহর

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জেনারেল সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করে।

গতকালের অনুষ্ঠানে জেনারেল কানি জোর দিয়ে বলেন, এ অঞ্চল থেকে মার্কিন সেনাদের চলে যেতেই হবে কারণ তারা নানা রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে; অন্যদিকে প্রতিরোধকামী সংগঠনগুলো প্রতিদিন এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এরইমধ্যে একটি বিরাট সংখ্যক মার্কিন সেনা মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। যদি তারা ইরাক থেকে চলে যেতে না চায় তাহলে ইরাকের ভেতর থেকে প্রতিরোধকামী সংগঠনগুলো মার্কিন সেনাদের জন্য দুঃখজনক অবস্থা তৈরি করবে এবং আফগানিস্তানের চেয়েও অপমানজনকভাবে তাদেরকে ইরাক ছাড়তে হবে।

ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে এবং ন্যাটো বাহিনীর সেনা আছে ১০০০। এরইমধ্যে মার্কিন সরকার ইরাকে তাদের কম্ব্যাট মিশন শেষ করার ঘোষণা দিয়েছে। এ ঘোষণার আওতায় মার্কিন কম্ব্যাট সেনারা ইরাক থেকে চলে যাবে তবে কিছু সেনা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণের জন্য সামরিক উপদেষ্টা হিসেবে মোতায়েন থাকবে। ইরান এবং এ অঞ্চলের প্রতিরোধকামী সংগঠনগুলো ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার চাইছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031