IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দফের দরপতনে শেয়ারবাজার
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানের ওপর আর নিষেধাজ্ঞা দেয়া হবে না তার নিশ্চয়তা চাই : আমির

ইরানের ওপর আর নিষেধাজ্ঞা দেয়া হবে না তার নিশ্চয়তা চাই : আমির

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপে তার দেশ এই নিশ্চয়তা চাইছে যে, একবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরানের ওপর নতুন করে আর কখনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।

সোমবার আল-জাজিরা নিউজ নেটওয়ার্ককে দেয়া একান্ত সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান একথা বলেন। এ সময় তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সংলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায় এবং ইরানের ওপরে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। পাশাপাশি নতুন করে ইরানের বিরুদ্ধে এমন কিছু নিষেধাজ্ঞা আরোপ করে যাহা ২০১৫ সালের পরমাণু সমঝোতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমরা এই নিশ্চয়তা চাই যে, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হবে না এবং পুরনো যে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে তা কখনো ফিরিয়ে আনা হবে না।

তিনি বলেন, ভিয়েনা সংলাপে আরো যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে ইরানের তেল বিক্রির অধিকার ফিরিয়ে দেয়া এবং তেল বিক্রির অর্থ দেশে ফেরত আনার ব্যবস্থা করা।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপের অষ্টম দফা সঠিক পথেই এগিয়ে যাচ্ছে এবং পশ্চিমা পক্ষগুলো আন্তরিকতা দেখালে একটি ভালো চুক্তি করা সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news