IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভোটারদের ভালোবাসায় সিক্ত হন জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীচাঁপাইনবাবগঞ্জ-২: রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভাধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক! তানোরে জনসভায় শরীফ উদ্দীনভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ট্রাম্পকে এক হাত নিলেন বাইডেন

ট্রাম্পকে এক হাত নিলেন বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যাপিটল ভবন আক্রমণের এক বছর পূর্তিতে ডোনাল্ড ট্রাম্পকে ‘মিথ্যেবাদী’ বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবন আক্রমণ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তার এক বছর পূর্তি উপলক্ষে ক্যাপিটল ভবনেই এক অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এদিনের বক্তৃতায় সাবেক মার্কিন প্রেসিডেন্টকে মিথ্যেবাদী বলে আক্রমণ করেছেন বাইডেন।

এ সময় জো বাইডেন বলেন, ”২০২০ সালের নির্বাচনে একের পর এক মিথ্যে বলে গেছেন সাবেক প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট সরাসরি গণতন্ত্রের উপর হামলা চালিয়েছেন। সমর্থকদের উত্তেজিত করে ক্যাপিটল ভবনে হামলা চালাতে উৎসাহ দিয়েছেন।”

এখানেই থেমে থাকেননি বাইডেন। ক্যাপিটল ভবনের হামলার জন্য সরাসরি ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। তিনি বলেছেন, এই প্রথম আমেরিকায় ক্ষমতা হস্তান্তরের সময় সহিংস পথে হাঁটলেন কোনো প্রেসিডেন্ট।

তবে শুধু দোষারোপ নয়, বাইডেন বলেছেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে সমস্ত মার্কিন নাগরিককে। কাঁধে কাঁধ মিলিয়ে সে কাজ করতে হবে। বস্তুত, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও একই কথা বলেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আর্জি পেশ করেছেন জনগণের সামনে।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি বক্তৃতা শোনার পরেই উত্তেজিত জনগণ ক্যাপিটল ভবন আক্রমণ করে। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। ১৩০ জন পুলিশ অফিসার আহত হন। ক্যাপিটলের ভিতরে ঢুকে তছনছ করে দেওয়া হয় সবকিছু। আমেরিকার ইতিহাসে প্রথম এমন হামলার ঘটনা ঘটে।

ক্যাপিটলে হামলার পরে গোটা দেশেই তার প্রভাব পড়ে। নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানও কার্যত লৌহবলয়ের মধ্যে আয়োজিত হয়। ট্রাম্পের বিরুদ্ধে সে সময় দ্বিতীয়বার ইমপিচমেন্টের প্রস্তাব এনেছিল কংগ্রেস। একবছর পর ওই দিনের ঘটনার জন্য ট্রাম্পকে আক্রমণ করলেন বাইডেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31