IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সপ্তম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী যারা

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী যারা

ধূমকেতু নিউজ ডেস্ক : সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রার্থীদের নামের তালিকা……….

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নে ফয়জুর রহমান ও রেনোরাতে নোবেল কুমার সিংহকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে হাফিজুর রশিদ প্রামাণিক (মঞ্জু) ও কুন্দপুকুরের আবুল কালাম আজাদ সিদ্দিকিকে মনোনয়ন দেয়া হয়েছে।

রংপুর: মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নে আব্দুল মতিন, দুর্গাপুরে সাইদুর রহমান, ইমাদপুরে অনিল কুমার গাঙ্গুলী, কাফ্রিখালে খলিলুর রহমান, লতিবপুরে নেয়ামুল হক মণ্ডল, মির্জাপুরে আনোয়ার হোসেন মিলু, পায়রাবন্দে মনোয়ারা বেগম, বালুয়া মাসিমপুরে সাইফুল ইসলাম, বড়বালায় হারুন, বালারহাটে মাহবুবার রহমান, ভাংনী মোস্তাফিজার রহমান, চেংমারীতে মাহমুদুন নবী, গোপালপুরে আশরাফ আলী, খোড়াগাছে মাহবুবুল হক, মিলনপুরে আতিয়ার রহমান, ময়েনপুরে মাহবুবুল হক ও রানীপুকুরে শফিকুল ইসলামে মনোনয়ন দেয়া হয়েছে।

জয়পুরহাট: পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে জিহাদ মণ্ডল ও আত্তলাইয়ে এস এম ইব্রাহিম হোসাইনকে নৌকা দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলার বারুহাস ইউপিতে ময়নুল হক ও মাধাইনগরে হাবিলুর রহমানকে নৌকা দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদে শুকুর আলীকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউপিতে জাহিদুল ইসলাম ও নিত্যানন্দপুরে মফিজ উদ্দীন বিশ্বাসকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

ভোলা: লালমোহন উপজেলার বদরপুর ইউপিতে ফরিদুল হককে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়েনে মাহমুদ হাসান ও বড় বাইশদিয়ায় ওমর ফারককে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

বাউফল উপজেলার বাউফল ইউনিয়েনে জসিম উদ্দিন খান, মদনপুরায় গোলাম মস্তফা, নাজিরপুরে আমির হোসেন ও দাসপাড়ায় এ এন এম জাহাঙ্গীর হোসেনকে নৌকা প্রতীক দেয়া হয়েছে।

পিরোজপুর: ইন্দুরকান্দি উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে মিজানুর রহমানকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

ঢাকা: কেরাণীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নে মোশারফ হোসেনকে নৌকা দেয়া হয়েছে।

গাজীপুর: কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউপিতে আজিবুর রহমানকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের ফরিদ মিয়া, মগটুলার মোশাররফ হোসেন আকন্দ, রাজিবপুরের দেলুয়ার হোসেন, উচাখিলায় শফিকুল ইসলাম, তারুন্দিয়ায় হাসান মাহমুদ, বড়হিততে শাহ জালাল, জাটিয়ায় মাহবুবুল হক, আঠারবাড়ীতে জুবের আল কবীর রূপক, সরিষায় শাহ্জাহান ভুঞা, সোহাগীতে হাবিবুর রহমান ও ঈশ্বরগঞ্জে আবু হানিফাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নে আবুল খায়ের, শ্রীপুর (দক্ষিণ) এ বিশ্বজিত সরকার, বড়দলে (উত্তর) জামাল উদ্দিন, বড়দলে (দক্ষিণ) সাইফুল ইসলাম, বাদাঘাটেসুজাত মিয়া, তাহিরপুর সদরে মোতাহার হোসেন আখঞ্জী শামীম ও বালিজুরীতে আতাউর রহমানকে নৌকা দেয়া হয়েছে।

সিলেট: জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপিতে আব্দুল মতিনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

কুমিল্লা: বুড়িচং উপজেলার রাজাপুর ইউপিতে মোস্তফা, বাকশীমুলে আবদুল করিম, বুড়িচং সদরে জয়নাল আবেদীন, ষোলনলে মোহাম্মদ সিরাজুল ইসলাম, পীর যাত্রাপুরে জাকির হোসেন, ময়নামতিতে লালন হায়দার, মোকামে ফজলুল হক মুন্সী, ভারেল্লায় (উত্তর) আবদুর রহমান রব ও ভারেল্লা (দক্ষিণ) এ মোহাম্মদ নাছির উদ্দিন ভূঁইয়াকে মনোনয়ন দেয়া হয়েছে।

দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউপিতে ইউনুছ মিঞা, ইউসুফপুরে কবির হোসেন, রসুলপুরে কামরুল হাসান, সুবিলে নজরুল ইসলাম সরকার, ফতেহাবাদে শাহানাজ পারভীন, এলাহাবাদে সিরাজুল ইসলাম সরকার, জাফরগঞ্জে আনোয়ার হোসেন, রাজামেহারে জাহাঙ্গীর আলম, ভানীতে নুরুজ্জামান ভূঁইয়া, ধামতীতে জসিম উদ্দিন, সুলতানপুরে হুমায়ুন কবির, বরকামতায় নুরুল ইসলাম, মোহনপুরে মুজিবুর রহমান ভূঞা, গুনাইঘর (উত্তর) মোহাম্মদ মোকবল হোসেন ও গুনাইঘরে (দক্ষিণ) হুমায়ুন কবিরকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।

নোয়াখালী: হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে আলা উদ্দিন, নলচিরায় মোহাম্মদ মনছুর উল্লাহকে নৌকা দেয়া হয়েছে। সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নে তরিকুল ইসলাম, চর জুবলিতে মোহাম্মদ হানিফ চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপিতে জসিম উদ্দিন, সাতকানিয়ায় মোহাম্মদ সেলিম উদ্দীন, ছদাহায় মোসাদ হোসাইন চৌধুরী, পুরানগড়ে আ ফ ম মাহবুবুল হক সিকদার, বাজালিয়ায় তাপস কান্তি দত্ত, ধর্মপুরে নাছির উদ্দীন, কালিয়াইশে হাফেজ আহমদ, কেঁওচিয়ায় ওসমান আলী, ঢেমশায় রিদুয়ান উদ্দিন, মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম, আমিলাইশে সারওয়ার উদ্দীন চৌধুরী, কাঞ্চনায় রমজান আলী, নলুয়ায় লেয়াকত আলী, খাগরিয়ায় আকতার হোসেন, চরতিতে রুহুল্লাহ চৌধুরী ও পশ্চিম ঢেমশায় আবু তাহের জিন্নাহকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।

কক্সবাজার: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউপিতে মুহাম্মদ এনামুল করিমকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।

খাগড়াছড়ি: পানছড়ি উপজেলার লোগাং ইউপিতে মিলন কান্তি সাহা, চেঙ্গীতে মুনিন্দ্র লাল ত্রিপুরা, পানছড়িতে নাজির হোসেন, লতিবানে কিরন ত্রিপুরা, উল্টাছড়িতে আহির উদ্দিনকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।

রাঙ্গামাটি: বাঘাইছড়ি উপজেলায় খেদারমারা ইউপিতেক বিশ্বপ্রিয় চাকমা, বাঘাইছড়িতে অলিভ চাকমা, মারিশ্যায় অমর কান্তি চাকমা, রূপকারীতে শ্যামল চাকমা, সাজেকে গরেন্দ্র ত্রিপুরা, আমতলীতে রাসেল চৌধুরীকে নৌকার মনোনয়ন দেয়া হয়।

লংগদু উপজেলার আটারকছড়ায় অজয় চাকমা (মিত্র), কালাপাকুজ্যায় মোস্তফা মিয়া, গুলশাখালীতে শফিকুল ইসলাম, বগাচতরে আবুল বাশার, ভাসান্যাআদমে ইসমাইল হোসেন, মাইনীমুখে আব্দুল আলী, লংগদুতে রতন কুমার চাকমা

জুড়াছড়ি উপজেলা সদর ইউনিয়নে মিন্টু চাকমা, বনযোগীছড়া উজ্জ্বল কুমার চাকমা ও মৈদং বীরঙ্গঁয় লাল চাকমাকে মনোনয়ন দেয়া হয়েছে।

বান্দরবান: বান্দরবান সদর উপজেলার অংসাহ্লা মারমা, রাজবিলায় ক্যঅংপ্রু মার্মা ও জামছড়িয়ে ক্যসিং শৈ মারমাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031