IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> টেক ওয়ার্ল্ড >> রাজশাহী >> রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমাপ্যান্ডেল তৈরীর কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমাপ্যান্ডেল তৈরীর কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৪-১৬ নভেম্বর-২০২৪ রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে। রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহীতে ইজতেমার আয়োজন উপলক্ষ্যে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আলোচনা সভা শেষে প্রশাসক মহোদয় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজেতমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজশাহী জেলা তাবলীগ জামাতের আমীর ডা: মুহাঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানে রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা আয়োজনে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রশাসক মহোদয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা তাবলীগ জামাতের আমীর ডা: মুহাঃ আমীনুল ইসলাম।

রুয়েটের প্রফেসর ড. মো: সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষকবৃন্দ, থাইল্যান্ড হতে আগত জামাত, ইন্দোনেশিয়া হতে আগত জামাত, ঢাকা কাকরাইল হতে আগত জামাত, বিভিন্ন থানা হতে আগত এন্তেজামিয়া জামাত সহ মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামা কেরামগণ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news