IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহতবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন জ্যেষ্ঠ ৪ নেতাআপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা
Home >> টপ নিউজ >> ধর্ম >> পরকালের কল্যাণে দুনিয়ায় কী আমল করবেন?

পরকালের কল্যাণে দুনিয়ায় কী আমল করবেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : পরকাল নিয়েই মুমিনের সব চিন্তা-ভাবনা। এ কারণেই মুমিন মুসলমান দুনিয়া ও পরকালে কল্যাণ কামনার সঙ্গে সঙ্গে পরকালে জাহান্নামের ভয়াবহ আজাব ও আগুন থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চায়। এ পরকালই মানুষের চিরস্থায়ী ঠিকানা। তাই পরকালের সীমাহীন জীবনের কল্যাণ কামনাই মুমিনের একমাত্র কাজ। আসুন কোরআনের শেখানো ভাষায় এ কল্যাণ কামনা করি।

পরকালের কল্যাণ কামনার পাশাপাশি জাহান্নামের আজাব ও আগুন থেকে বাঁচতে একটি আমল করা জরুরি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের একটি আয়াতে সে দোয়াটি তুলে ধরা হয়েছে। এ দোয়াটিই হাদিসে পাকে এভাবে এসেছে-

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময়ই এ দোয়া পড়তেন-

اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ : আল্লাহুম্মা আতিনা ফিদদুনইয়া হাসানাতাঁও ওয়া ফিল আখেরাতি হাসানাতাঁও ওয়া ক্বিনা আজাবান নার।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।’ (সুরা আল-বাকারা: আয়াত ২০১, বুখারি ৬৩৮৯, মুসলিম ২৬৯০, মুসনাদে আহমাদ ১৩৯৩৮)

দোয়াটি সম্পর্কে হাদিসের বর্ণনা এমন

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। (গিয়ে) দেখলেন, (অসুস্থতায়) সে অত্যন্ত কাতর হয়ে পড়েছে। স্বাস্থ্য শুকিয়ে পাখির মত হয়ে গেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি কি আল্লাহর কাছে বিশেষভাবে কিছু কামনা করেছিলে? সে বললো- ‘হ্যাঁ’। আমি বলেছিলাম-

‘হে আল্লাহ! আপনি আমাকে পরকালে যে শাস্তি দেবেন; তা দুনিয়াতেই ত্বরান্বিত করুন।’

(এবার) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘সুবহানাল্লাহ! তোমার এমন শক্তি নেই যে, তুমি তা (পরকালের শাস্তি) বরদাশত করবে? তবে তুমি এরূপ দোয়া করবে যে-

اَللهُمَّ اَتِنَا فِىْ الدُّنْيَا حَسَنَةً وَّ فِىْ الْاَخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّار

উচ্চারণ : আল্লাহুম্মা আতিনা ফিদদুনইয়া হাসানাতাঁও ওয়া ফিল আখেরাতি হাসানাতাঁও ওয়া ক্বিনা আজাবান নার।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের দুনিয়াতে ও পরকালে কল্যাণ দান করুন। আর জাহান্নাম থেকে আমাদের নাজাত দিন।’

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দোয়া করলেন। আল্লাহ তাকে নিরাময় দান করলেন।’ (মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় পরকালের শাস্তি থেকে বেঁচে থাকতে সুন্নতের দিকনির্দেশনা অনুযায়ী দোয়া করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালের আজাব থেকে বাঁচার জন্য উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031