IMG-LOGO

বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে জামায়াত মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিতরায়গঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসংযোগ অনুষ্ঠিতবিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলননিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাচারঘাটে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে আটক ২ যুবকনন্দীগ্রামের প্রথম নারী প্রধান শিক্ষক বেগম আশরাফী বানু আর নেইনাচোলে সাংবাদিকদের সাথে সদ্য যোগদাকৃত থানার ওসির মতবিনিময়তানোরে পরিত্যক্ত কূপে আটকা পড়েছে দুই বছরের শিশু,ফায়ার সার্ভিসের উদ্ধার চলছেবাগমারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসনরহনপুর মুক্ত দিবস আজপোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতরাণীনগরে সেচ্ছাসেবক দলের তিন ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনসিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলপোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনের উদ্বোধনস্বাদে অনন্য বকফুলের বড়া
Home >> ধর্ম >> লিড নিউজ >> পবিত্র ঈদ-উল-আযহা আজ

পবিত্র ঈদ-উল-আযহা আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা।

ঈদ মানেই সবাই মিলে একত্র হয়ে মিলনের মোহনায় দাঁড়িয়ে একমঞ্চে উদ্যাপন।

ঘরে ঘরে নেমন্তন, সেমাই, খুরমার সুঘ্রাণ। আর অলিতে-গলিতে শুভ্র পাঞ্জাবি-টুপিতে লোকে লোকারণ্য। তাদের কাঁধে জায়নামাজ, হাতে তসবি। বাহারি রঙে-ঢঙের টুপি।

হাসিমুখে কোলাকুলি, করমর্দণের পর একে অপরে নিজের বাড়িতে টেনে নেওয়ার পায়তারা।

কিন্তু করোনার অতিমারিতে ঈদের চিরচেনা সেই উৎসবের দৃশ্যগুলো দেখা যাবে না এবারও।

করোনার তাণ্ডব শুধু ঈদ নয়, জীবনের স্বাভাবিক গতিপ্রবাহ স্থবির করে দিয়েছে।

সংক্রমণ ঠেকাতে যখন জীবন ও জীবিকা অনিশ্চয়তার দোলাচলে দুলছে, তখন ঈদ কি কোনো আনন্দ নিয়ে হাজির হতে পারে? দেশে প্রতিদিনই মৃত্যু দুইশো বা তার চেয়েও বেশি।

ঈদ মানে আনন্দ হলেও গতবারের মতো এবারও ঈদও আনন্দ নিয়ে হাজির হচ্ছে না নিশ্চিত। বুধবার আরেকটি বিষাদমাখা ঈদই উদযাপন করবে বাংলাদেশ, যে দিনেও গুনতে হবে মৃত্যুর সংখ্যা।

তবে সংক্রমণ এড়াতে এবারও সতর্ক অবস্থানে বাংলাদেশ সরকার। স্বাস্থ্যবিধি মেনে গরুর হাটে বসেছে। শুধু ঈদ উপলক্ষে চলমান লকডাউনে শিথিলতা আনা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনের ভোর থেকেই ফের কঠোর লকডাউন চলবে। গণপরিবহণ, দোকান-পাট, শপিংমল, সরকারি-বেসরকারি অফিসসহ এবার পোশাকশিল্পও বন্ধ থাকবে।

এমন লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত।

করোনার সংক্রমণ এড়াতে এবারও জাতীয় ঈদ গাহ, শোলাকিয়া, সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এবার হচ্ছে না ঈদের জামাত।

তবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার পাঁচটি জামাত হবে। রাজশাহীতে প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায় মাদ্রাসা ময়দানসংলগ্ন হজরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

খুলনায় টাউন জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এবার হচ্ছে না ঈদের জামাত। হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জামাত হবে সকাল ৮টায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এসব জামাতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবার মুখে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং কোলাকুলি করা থেকে বিরত থাকতে হবে।

এদিকে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। তবে দাম নিয়ে হতাশার সুর ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষেরই।

একদিকে বিক্রেতারা বলছেন- তারা শেষ সময়ে বিক্রির আশায় কম দামে পশু ছেড়ে দিচ্ছেন। আর বিক্রেতাদের বক্তব্য- শেষ সময়ে কিনতেই হবে এমন ভেবে বিক্রেতারা বেশি দাম হাঁকাচ্ছেন।

তবে বিপদে পড়েছেন রাজধানীর বিক্রেতারা। গরুর তুলনায় ক্রেতা কম। অনেকেই গরু বাড়ি নিয়ে যাচ্ছেন বলে খবর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30