IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> নগর-গ্রাম >> অৎভূত চা-খোর রায়গঞ্জের শুক্কুর সরকার ওরফে আঁকা পাগলা

অৎভূত চা-খোর রায়গঞ্জের শুক্কুর সরকার ওরফে আঁকা পাগলা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : শীতের পরন্ত বিকেলে চায়ের দোকানে মানুষের ভির বাড়তে শুরু করেছে। এরই মধ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজারের চা বিক্রেতা সামিদুলের কন্ঠে ভেষে এলো আজকে কয়টা চা হবে?

ব্রেঞ্চে বসা মুরব্বি গোছের এক ভদ্রলোক বললেন, কেন নতুন করে আবার তোমাকে বলতে হবে নাকি? তুমি জানো না আমি সকাল-বিকাল কয়টা চা খায়? দাও তাড়াতাড়ি দাও একবারে ১০ টা ধরো। যে কথা সেই কাজ, শুরু হয়ে গেলো চা-বানানো আর খাওয়ার পালি। এক বসটাতেই চোখের সামনেই ডক ডক করে এক এক করে মাত্র ৫ মিনিটে ১৮ টা চা- খেয়ে ফেলনেন। প্রিয় শুধী বলছিলাম এতোক্ষন চা- খোড় শুক্কুর সরকার ওরফে (আকা) পাগলার কথা। শুক্কুর সরকারের বাড়ি উপজেলার ভ্রম্যগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামে। সবাই তাকে চেনে চা- খোড় আকা পাগলা নামে। আসলে তিনি পাগল নয়, তিনি সাদা মনের একজন মধ্যবিত্তের সন্তান। তার বয়স বর্তমানে ৬০ বছর। গায়ে একটা গেন্জি, মাথায় লাল একটা মাপলার, পরনে রয়েছে লঙ্গি।

মঙ্গলবার বিকেলে কথা হয় শুক্কুর সরকারের সাথে, তিনি জানান, অভাব-অনটন কি জানতাম না, আর তাছাড়া বাবা বেচেঁ থাকা অবস্থায় সেটা বুঝতেও দেননি। এখন বাবা বেচেঁ নেই। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি দুই নাম্বারে। যার যার সংসার নিয়েই ব্যস্হ সবাই। স্ত্রী, ছেলে, মেয়ে, নাতী, নাতনী নিয়ে বেশ ভালই চলছে তার সংসার। তাছাড়া তার কোনো টেনশনও নেই তার। সকালে হাটপাঙ্গাসী বাজার সামিদুলের চায়ের দোকানে বসে ৫ থেকে ১০ মিনিটের মধ্য একের পর এক ১৫ থেকে ২০ টা চা- খেয়ে কাজের সন্ধানে নেমে পড়েন। সারাদিন কাজকর্ম শেষে সন্ধার পর চায়ের দোকানে বসে আবার শুরু হয় চা- সিগারেটের পালা।

অবাক করা বিষয় হলো একদিকে বানানো হচ্ছে, অন্যদিকে এক এক করে এক বসটাই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ১৫ থেকে ২০ টা চা-খেয়ে ফেললেন তিনি। কিন্তু ইচ্ছে থাকলেও অসচ্ছলতার কারনে বর্তমানে একটু কমিয়ে দিয়েছেন চা-খাওয়া। তবে কেউ খাওয়ালে এখনো তিনি এক বসটাই ২০ থেকে ৩০ টি চা- অনায়াসেই খেয়ে যান তিনি। এভাবে দীর্ঘ ১৮ বছর ধরে চলছে চা-খোর নামে পরিচিত শুক্কুর সরকার ওরফে (আঁকা) পাগলার জীবন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30