IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়
Home >> নগর-গ্রাম >> শিশুপুত্রকে বাঁচাতে অসহায় বাবার আকুতি

শিশুপুত্রকে বাঁচাতে অসহায় বাবার আকুতি

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : সাত মাস আগেও ছিল সুস্থ-সবল ও হাসিখুশি। ছোটাছুটি আর দুষ্টুমিতে মাতিয়ে রাখত বাড়ি। কিন্তু হঠাৎ খিঁচুনি দিয়ে শুরু হয় জ্বর। নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনদিন পর জ্ঞান ফিরে আসলেও হারিয়ে যায় বাকশক্তি। একই সঙ্গে অবশ হয়ে যায় শরীরের ডানদিক। শিশুটি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। উলট-পালট হয়ে গেছে হতদরিদ্র একটি পরিবারের স্বপ্ন।

শিশুটির নাম মাহমুদুল হাসান (৬)। সে নওগাঁর মান্দা উপজেলার পারএনায়েতপুর গ্রামের মিলন হোসেনের ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। এতে ব্যয় হতে পারে ৫ লক্ষাধিক টাকা।

গতবছরের ২৭ জুন হঠাৎ খিঁচুনি দিয়ে জ্বর শুরু হয় শিশু মাহমুদুলের। অবস্থা বেগতিক হওয়ায় ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রামেক হাসপাতালে সাতদিনের চিকিৎিসায় সুস্থ হলে শিশু মাহমুদুল হাসানকে ছেড়ে দেওয়া হয়। এরপর ৯ জুলাই রাতে খিঁচুনি দিয়ে আবারও জ্বর শুরু হলে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে আবারও ঠাঁই হয় রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে।

তিনদিন পর জ্ঞান ফিরে আসে। কিন্তু হারিয়ে যায় বাকশক্তি। একই সঙ্গে শরীরের ডানদিক অবশ হয়ে যায়। বিভিন্নভাবে চিকিৎসা দিয়েও তাকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। ঢাকার পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে এমন পরামর্শসহ ছাড়পত্র দিয়ে শিশুটিকে ছেড়ে দিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু অর্থাভাবে পিজি হাসপাতালে নিতে পারেননি তার দরিদ্র বাবা-মা। বর্তমানে বিনা চিকিৎসায় বাড়িতে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে শিশুটি। ছেলে মাহমুদুলকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন ছিল মিলন-হাসনাহেনা দম্পত্তির।

শিশুটির বাবা মিলন হোসেন জানান, ছেলে মাহমুদুল স্ট্রোক প্যারালাইজড এ আক্রান্ত হয়ে এখন মৃত্যু পথযাত্রী। তাঁর কোনো জমিজমা নেই। ঢাকায় রেডিমেট পোষাক তৈরির একটি কারখানায় সেলাইয়ের কাজ করেন। এ পেশার আয় দিয়ে চলে তাঁদের সংসার। কিন্তু করোনার কারণে সেই কাজও হারিয়েছেন অনেক আগেই। ছেলের চিকিৎসার জন্য যেটুকু সহায়-সম্বল ছিল এরই মধ্যে তাও শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, তাঁর ছেলে বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছেন না। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেন তিনি। তাঁর ব্যবহৃত ০১৭৪৬-১৫২১২৮ নম্বরে বিকাশ কিংবা নগদ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রসাদপুর শাখার ১২২১৪২৬১ নম্বর হিসাবে অনুদানের টাকা পাঠানোর আবেদন জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31