IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে চুরির মিথ্যা অপবাদে স্কুলছাত্রীকে পিটিয়ে আহত, অতঃপর…

গোমস্তাপুরে চুরির মিথ্যা অপবাদে স্কুলছাত্রীকে পিটিয়ে আহত, অতঃপর…

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাই নবাবগঞ্জের রহনপুরে সেন্ডেল ও মোবাইল চুরির মিথ্যা অপবাদে এক স্কুলছাত্রী (১৪) কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মারধরের বিচার না পেয়ে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রহনপুর পৌর এলাকার বহিপাড়া মহল্লায়।

ঘটনার শিকার ওই স্কুল ছাত্রী জানায়, ওই মহল্লার কয়েস উদ্দিনের ছেলে সালাম (৪০) ও তার স্ত্রী ছবি বেগম (৩০) শনিবার সকালে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান বহিপাড়া উচ্চ বিদ্যালয়ে গেলে ওই প্রতিষ্ঠানের পিয়ন আব্দুস সালামের স্ত্রী ছবি বেগম তাকে চুরির মিথ্যা অপবাদে চড় থাপ্পড় মারে ও তার স্বামী সালাম তাকে বিভিন্নপ্রকার হুমকি-ধামকি দেয়। এ বিষয় শনিবার রাতে গ্রাম্য সালিশে পাঁচ দিনের মধ্যে মোবাইল ফোন ও সেন্ডেল ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেয়। অথচ ওই সেন্ডেলটি সে প্রায় ১০-১২ দিন পূর্বে বাড়ির পাশে কুড়িয়ে পেয়ে ব্যবহার করতে শুরু করে। মোবাইল চুরির প্রশ্নই ওঠে না। তারপরও তাকে চুরির এমন মিথ্যা অভিযোগ দেওয়া হয়। গ্রাম্য সালিশে সুষ্ঠু বিচার না পেয়ে সে অভিমানে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্ত্রী তাকে মারধর করলেও সে তাকে কিছু বলেনি। তবে তার ভাই তাকে বকাঝকা করায় সে আত্নহত্যার চেষ্টা করে বলে তিনি জানান।

এ ব্যাপারে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজগর আলী জানান, ঘটনাটি শুনেছি, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news