ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ পল্লি রেশন চালুর দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখা।
এ শাখার আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ক্ষেতমজুর নেতা খোরশেদ আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এসএম ফজলুর রহমান।
ক্ষেতমজুর নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ক্ষেতমজুরনেতা সেকেন্দার আলী, আব্দুস সোবহান ও হাফিজুর রহমান, ছাত্রনেতা ইরাক আহমেদ প্রমূখ।


