IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> নগর-গ্রাম >> আত্রাই রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখ মোটরসাইকেল দিয়ে রুদ্ধ, দুর্ভোগে যাত্রীরা

আত্রাই রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখ মোটরসাইকেল দিয়ে রুদ্ধ, দুর্ভোগে যাত্রীরা

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখ মোটরসাইকেল দিয়ে রুদ্ধ থাকায় যাত্রীদের স্টেশনে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সকাল থেকে রাত প্রায় ৯ টা পর্যন্ত প্লাটফরমের একমাত্র প্রবেশপথে এভাবে এলোপাথারি মোটরসাইকেলের কারণে অনেক ট্রেন যাত্রী দুর্ঘটনারও শিকার হন।

নওগাঁ জেলার মধ্যে একমাত্র উল্লেখযোগ্য রেলওয়ে স্টেশন আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগরসহ ৮ জোড়া ট্রেনের স্টপেজ রয়েছে। ফলে এ স্টেশন থেকে এসব ট্রেনে প্রতিদিন শত শত যাত্রী দেশের বিভন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। এ সকল যাত্রীদের ট্রেনে উঠা নামার জন্য প্লাটফরমে যাবার একমাত্র রাস্তাটি প্রতিনিয়ত মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন দিয়ে রুদ্ধ হয়ে থাকে।

এদিকে, আত্রাই রেলওয়ে প্লাটফরমের পশ্চিম দিক দিয়ে রয়েছে রেললাইন। রেললাইনের পশ্চিম দিয়ে রয়েছে বিভিন্ন দোকানপাট। ওই দেকানের পশ্চিম দিয়ে রয়েছে সাধারণ জনগণের চলাচলের রাস্তা। এ রাস্তা থেকে প্লাটফরমে প্রবেশের জন্য রয়েছে সরু একটি গলি। গলির পরেই প্লাটফরমে প্রবেশ করতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হতে হয় ট্রেন যাত্রীদের। যাত্রীদের সেবার প্রতি স্টেশন কর্তৃপক্ষের কোন দৃষ্টি না থাকায় তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

রেললাইনের পশ্চিম দিক দিয়ে নতুন করে নির্মাণ করা হয়েছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহা সড়ক। স্টেশন সংলগ্ন স্থানে মহাসড়কের নিচে পরিত্যক্ত রয়েছে বিশাল সরকারি জায়গা। এ জায়গাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যানবাহনের গ্যারেজ নির্মাণ করা হলে এ দুর্ভোগ দূর হবে বলে অভিজ্ঞ মহলের অভিমত।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, এখানে মোটরসাইকেলসহ যে কোন প্রকার যানবাহন না রাখতে একাধিকবার মৌখিকভাবে বলা হলেও তা মানা হয় না। যেহেতু এ স্টেশনে রেলওয়ে নিরাপত্তাবাহিনী নেই এবং জনবল সংকট রয়েছে তাই কার্যকর কোন পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারছি না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930