ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খালিদ মেহেদী হাসান, পিএএ রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, সেবা প্রহীতা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় হলরুমে নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠিু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী শাহ শহীদুল হক, রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে রাণীনগর উপজেলার বিভিন্ন সমস্যা শুনে প্রয়োজনীয় সমাধানের আশ্বাস প্রদান করেন নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ।


