ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে শ্বাসনালিতে খাদ্য আটকে নূর ইসলাম নামের (৫ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়। সে পাবনার ঈশ্বরদীর মাজদিয়া ধাপাড়িয়া গ্রামের রাজুর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির মা তাকে নিয়ে লালপুর উপজেলার চামটিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকালে শিশুটির মা শিশুটিকে সুজি খাওয়ানোর সময় গলায় আটকে যায়। অসুস্থ অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news