IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> নগর-গ্রাম >> রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দরের দাবিতে ফের আন্দোলনে এলাকাবাসী

রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দরের দাবিতে ফের আন্দোলনে এলাকাবাসী

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : দীর্ঘ প্রায় ১৫ দিন বিরতির পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে এলসি স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরেপরিণত করার দাবিতে আবারও আন্দোলন শুরু করেছে এলাকাবাসী।

এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টা থেকে আধাঘণ্টা রহনপুর রেলওয়ে স্টেশনে রেল লাইনের ওপর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন।

আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালু ও নাচোলের কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান,জেলা মহিলা লীগের সহ সভাপতি সাবিহা শবনম কেয়া প্রমূখ।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, রেল বন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক সেরাজুল ইসলাম টাইগার ও সদস্য-সচিব ইয়াহিয়া খান রুবেল।

উল্লেখ্য, গত ১১মার্চ রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবিতে অনুষ্ঠিত জনসভায় বেঁধে দেওয়া ১৫ দিনের আল্টিমেটাম শেষে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন সাড়া না পাওয়ায় এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে বুধবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ এলাকার জনসাধারণ মানববন্ধনের কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930