ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় মাদক বিক্রির অভিযোগে আজিজুর রহমান (২৫) এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর মঙ্গলবার (২৯ মার্চ) তাকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দুপচাঁচিয়া থানা সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন খবরে সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া পৌরসভাস্থ মেইল বাস স্ট্যান্ড সংলগ্ন শারমিন নাহার ক্লিনিকের সামনে অভিযান পরিচালনা করে এসআই এরশাদসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকালে দুপচাঁচিয়া উপজেলাধীন তালোড়া পৌরসভাস্থ তাল্লা মধ্যপাড়ার ওয়াহেদ আলীর ছেলে আজিজুর রহমান (২৫) কে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, মাদক নিরোধকল্পে অভিযান অব্যাহত থাকবে।


