IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে হেরোইন, মদ, ফেন্সিডিল ও ভারতীয় বিড়ি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন, মদ, ফেন্সিডিল ও ভারতীয় বিড়ি উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অধীন পৃথক ৩ সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ লক্ষ ৬৬ ৫’শ ৪০ টাকা মূল্যের ৫’শ গ্রাম হেরোইন, মদ, ফেন্সিডিল ও ভারতীয় বিড়ি উদ্ধার করেছে।

বুধবার রাতে বিভিন্ন সময়ে সোনামসজিদ বিওপির পিরোজপুর, কামালপুর বিওপি এলাকায় ও ভোলাহাট বিওপির বিলভাতিয়া মাঠ পৃথক অভিযান চালায় বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে ৫৯ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল বুধবার রাত প্রায় পৌনে ১১টার দিকে সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় টহলকালে ২ চোরাকারবারীকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করে।

এসময় তারা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ব্যাগের মধ্যে থেকে ৫’শ গ্রাম হেরোইন ও ১০ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ১৫ হাজার টাকা।

অপরদিকে, কামালপুর বিওপির নায়েব সুবেদার মোঃ রেনু মিয়ার নেতৃত্বে টহল দল গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর আমবাগান এলাকায় টহল দেয়ার সময় চোরাকারবারীকে দেখতে পায়।
এসময় টহল দল তাদের ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ৪২ হাজার ৮’শ টাকা। অন্যদিকে, ভোলাহাট বিওপির হাবিলদার এমদাদুল কবিরের নেতৃত্বে টহল দল রাত ১০ টার দিকে বিওপির সীমান্ত পিলার ১৯২ মেইন হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলভাতিয়া মাঠে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার ৭’শ ৪০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮,৭৪০ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31