IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে আল্ট্রাসনোগ্রাফী ভুল রিপোট দিয়েও রোগীর স্বজনকেই হুমকির অভিযোগ

রাণীনগরে আল্ট্রাসনোগ্রাফী ভুল রিপোট দিয়েও রোগীর স্বজনকেই হুমকির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফীর ভুল রিপোটের কারনে এক রোগীর প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ওই ভুল রিপোট ও ৪০ হাজার টাকা ক্ষতি নিয়ে কথা বলতে গিয়ে উল্টো রোগীর স্বজনকেই নানান ভাবে হুমকি ধামকি দিয়েছেন ডাক্তার লাখী আক্তার।

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাণীনগর থানায় এমন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর স্বামী রাজু আহম্মেদ। রাজু বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের বাসিন্দা।

রাজু আহম্মেদ জানান, তার স্ত্রী হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পরলে রাণীনগর উপজেলার আবাদপুকুর চার মাথাস্থ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গাইনী ডাক্তার লাখী আক্তারকে দেখান।

এসময় রোগীকে আল্ট্রাসনোগ্রাফী করে ডাক্তার লাখী আক্তার রোগী ও স্বজনদের জানান, জরায়ুতে টিউমার হয়েছে। চিকিৎসা করে সাত দিনের মধ্যে অপারেশন না করলে রোগীর বড় ধরণের ক্ষতি হবে। এমন কথা বলে তিনি চিকিৎসা করতে থাকেন।

রাজু জানান, চিকিৎসা এবং রোগীর লক্ষন দেখে টিউমার হয়নি এমনটি সন্দেহ হলে তিন দিন পর নাটোর একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। ওই পরীক্ষায় টিউমার নেই বলে রিপোট দেন সংশ্লিষ্ট ডাক্তার। এর পর পরের দিন আরো ভালভাবে জানতে রাজশাহীর একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে সেখানেও টিউমার নেই বলে জানানো হয়। এই ভুল রিপোটের কারনে চিকিৎসা এবং কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করানোর কারনে প্রায় ৪০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ্য হয়েছেন। ভুল রিপোট এবং ৪০ হাজার টাকা ক্ষতির বিষয়ে গত শুক্রবার রোগীর স্বামী রাজু আহম্মেদ ডাক্তার লাখী আক্তারের সঙ্গে কথা বললে রাজুকে নানান ভাবে হুমকি ধামকি দিয়েছে দাবি করে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে আবাদপুুকুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল খালেক বলেন,ভুল রিপোটের কথা শুনেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

রোগীর স্বজনদের হুমকি-ধামকির অভিযোগ অসীকার করে ডাক্তার লাখী আক্তার বলেন,তারায় আমাকে নানানভাবে হুমকি দিয়েছে। তিনি বলেন রোগীকে যখন আল্ট্রাসনোগ্রাফী করা হয় ওই সময় প্রসাবের চাপ কম থাকায় হয়তো সঠিক রিপোট আসেনি। এজন্য আমি তাদের কাছে ভুল শিকার করেছি।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728