IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় মেয়রের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

নওগাঁয় মেয়রের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদরের “ঠিকানা কমিউনিটি সেন্টারে” নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন একই পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর।

কাউন্সিলর তার লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তার কোন প্রতিকার পাচ্ছেননা তিনি, পৌর মেয়র একক ক্ষমতা বলে তার দলীয় লোকজন দিয়ে ক্ষমতার অপব্যবহার ও পৌরসভার সকল কার্যক্রম পরিচালনা করছেন। অন্যান্য কাউন্সিলরাও এ ব্যাপারে প্রতিবাদ করলে কাউকেই তোয়াক্কা করা হচ্ছে না।

তিনি মেয়রের ভাষায় বলেন, আমি তিন তিনবার নির্বাচিত মেয়র আমি যেভাবে পৌরসভা চালাবো সেইভাবেই পৌরসভা চলবে।

কাউন্সিলর সাংবাদিক সম্মেলনে আরও বলেন, জুলাই-আগষ্ট মাসে ড্রেন পরিস্কারের হাজিরা ভিত্তিক শ্রমিক হাজিরা খাতায় ১৫৭ জনের তালিকা রয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে জুলাই-আগষ্ট মাসে কাজ করেছে মাত্র ৫৭ জন শ্রমিক। বাকি ৫১জনের নাম জালিয়াতি ভাবে বসিয়ে তাদের টাকা আত্মসাৎ করা হয়েছে।

উল্লেখ্য, বাকি ৫১ জনের মধ্যে মৃত ব্যক্তি, রেলওয়ে শ্রমিক, হাসপাতালে চাকরি করে এমন ব্যক্তি, এমনকি ছাত্রদের নামও রয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ডে লেবারের মধ্যে ৪৯ জন মেয়রের ব্যক্তিগত লোকজন রয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ করা হলে গত ২১ মার্চ নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় বিষষটি তদন্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন, পৌরসভার প্রধান ফটকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের বিষয়ে কাউন্সিলর আসাদুজ্জামান সাগর মেয়রের কাছে দাবি করলে মেয়র বলেন, “পৌরসভা আমার আমি কোথায় কার ম্যুরাল স্থাপন করবো সেটা আমার ব্যাপার।” এনিয়ে পৌরসভার মিটিংএ হৈচৈ হয়েছে। তারপরেও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়নি।

অভিযোগে পৌরসভার কয়টি রোলার রয়েছে তা পৌরসভার কাউন্সিলররা জানেন বলে উল্লেখ করেন। এছাড়া, মেয়র যা ইচ্ছে তাই করে পৌরসভা চালাচ্ছেন বলে বলেন। এতে করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা বিনির্মাণ করতে ব্যহত করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনের শেষে তিনি তার অভিযোগের তদন্তের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728