IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> নগর-গ্রাম >> সুজানগরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের লটারি

সুজানগরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের লটারি

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের (বীর নিবাস) লটারি অনুষ্ঠিত হয়েছে।

সুজানগর উপজেলায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে (২য় পর্যায়ে) ৪৩ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ৫টি প্যাকেজের মাধ্যমে ৪৩টি বীর নিবাস নির্মাণের জন্য ঠিকাদার নির্ধারণের জন্য দরপত্র আহ্বান করা হয়।

রোববার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চার শতাধিক ঠিকাদারের দরপত্রের মধ্যে উন্মুক্ত এ লটারি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

আরও উপস্থিত ছিলেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, ঠিকাদার মনসুর রহমান, সরদার রাজু আহমেদ, মোজাম্মেল হোসেন, সরদার আব্দুর রউফ সহ দরপত্র জমাদানকারী অন্যান্য ঠিকাদার ও তাদের প্রতিনিধিবৃন্দ।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, ২য় পর্যায়ে সুজানগর উপজেলায় ৪৩টি বীর নিবাসের জন্য ৫টি প্যাকেজে মাধ্যমে লটারির মাধ্যমে ৫ জন ঠিকাদার চূড়ান্ত করা হয়। এর মধ্যে ২টি প্যাকেজে ৮টি করে মোট ১৬টি এবং অপর ৩টি প্যাকেজে ৯টি করে মোট ২৭টি সহ সর্বমোট ৪৩টি ঘর নির্মাণ করা হবে। আর অসচ্ছল এ সকল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণে প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31