IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেন
Home >> নগর-গ্রাম >> রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল রউফকে কারণ দর্শানোর নোটিশ

রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল রউফকে কারণ দর্শানোর নোটিশ

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও বিবি আয়েশা (রা:) কে নিয়ে কুরুচীপূর্ণ কবিতা লিখে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ফেসকুকে ছেরে দেয়ার অভিযোগ ওঠেছে নওগাঁর রাণীনগর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল রউফ মিয়ার বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে এই নোটিশ জারি করা হয়।

জানা গেছে, হযরত মুহাম্মদ (সা:) ও বিবি আয়েশা (রা:)কে নিয়ে গত ১৩ জুন একটি কুরুচীপূর্ণ কবিতা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে। ওই কবিতা ছড়িয়ে পরলে অত্র কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, এলাকার সাধারণ লোকজন ও অভিভাবকদের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়। এঘটনায় ওই কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম ও শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।

এর প্রেক্ষিতে অত্র কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন অভিযুক্ত অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশ দেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, এলাকার জনসাধরণ ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে, কলেজে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত হুমকির মূখে পরেছে এবং এহেন আচরণ চাকুরি বিধির পরিপন্থী দাবি করে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবেনা তা নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত আব্দুল রউফ মিয়ার মোবাইল ফোনে একাধীকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
কলেজের অধ্যাপক মিরাজুল ইসলাম বলেন,গত ১৩জুন কবিতাটি ফেসবুকে ছড়িয়ে পরলেও গত দুই দিন কোন প্রভাব পরেনি,কিন্তু বুধবার থেকে আলোচনা সমালোচনা শুরু হয় এবং বৃহস্পতিবার দুপুরে বেশ কিছু লোকজন কলেজে এসে জরো হয়ে বিচার দাবি করতে থাকে। যেহেতু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো স্পর্সকাতর বিষয় সেহেতু কলেজের সভাপতির নির্দেশে তাকে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, এঘটনাটি কলেজের শিক্ষকরা আমাকে জানিয়েছেন এবং এলাকার অনেক লোকজন মোবাইল ফোনে জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করলে সাথে সাথে ওই সহকারী অধ্যাপককে তলব করেছিলাম, কিন্তু তাকে না পাওয়ায় প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news