IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> নগর-গ্রাম >> চলে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নূরুল ইসলাম

চলে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নূরুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নূরুল ইসলাম আর নেই। তিনি শুক্রবার দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের নারুহাটি গ্রামের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সর্বপরি রাজনৈতিক সহযোদ্ধাদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২।

তিনি এক স্ত্রী, ২ পুত্র, রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জীবিত থাকাকালীন নূরুল ইসলাম ১৯৮৮-১৯৯২ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি, ১৯৮৯-১৯৯২ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ পাবনা জেলা শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করেন।

এদিকে সফল এবং আদর্শ রাজনীতিক নূরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শোনার পরপরই মরহুমের বাড়ীতে ছুটে যান পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই মূহূর্তের মধ্যে এলাকার সর্বস্তরের নারী পুরুষ এই রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবককে এক নজর দেখার জন্য তার বাসভবনে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শুক্রবার রাত নয়টায় সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফরুরখ কবির বাবু, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031